এক্সপ্লোর

বিতর্ক অর্থহীন, স্বাধীনতার আগে জিন্নার ছবি টাঙানো হয়েছিল এএমইউয়ে, জনগণের সেন্টিমেন্ট মাথায় রেখে সরিয়ে দেওয়া যায়, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

লখনউ: মহম্মদ আলি জিন্নার ছবি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ) থাকা নিয়ে চলতি বিতর্ক অপ্রয়োজনীয় বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে। তিনি মিডিয়াকে আজ বলেন, স্বাধীনতার আগে জিন্নার ছবি টাঙানো হয়েছিল এএমইউয়ে। ফলে এতে অন্যায়ের কিছুই নেই। তবে দেশের জনমত, সেন্টিমেন্ট ওই ছবি রাখার বিরুদ্ধে হলে তাকে মাথায় রেখে তা সরিয়ে দেওয়াই যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের অফিসে বহু দশক ধরে রাখা জিন্নার ছবিটি সরানোর দাবিতে ক্যাম্পাসে হিন্দু যুব বাহিনীর বিক্ষোভে পড়ুয়াদের আপত্তির পর সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়েছে। সেই প্রেক্ষাপটেই এই অভিমত আঠওয়ালের। বিজেপি নেতা, মন্ত্রীদের দলিতের ঘরে যাওয়া, সেখানে পাত পেড়ে বসে খাওয়ার ব্যাপারে তিনি বলেন, দলিতের কুটীরে নেতারা নৈশভোজ করলে ওদের কোনও উপকার হবে না বটে, তবে দলিত ও উচ্চ জাতের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এটা শুভ উদ্যোগ। সুপ্রিম কোর্ট সম্প্রতি এক নির্দেশে তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনের গ্রেফতারি সংক্রান্ত ধারা লঘু করে দিয়েছে, এমন অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ওই আইন চালু করেছিল সংসদ। সরকার রিভিউ পিটিশন পেশ করেছে। আমি দরকার হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব এজন্য অর্ডিন্যান্স আনার। দলিতদের ওপর ৯০ শতাংশ অত্যাচারের অভিযোগই সত্যি বলে উল্লেখ করেন তিনি। বিজেপি শরিক রিপাবলিকান পার্টি (অম্বেডকর) নেতা আঠওয়ালে জানান, তাঁরা ২০১৯ এর সাধারণ নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি প্রার্থীদের সমর্থন করবেন, দলিত ভোটকে এনডিএ-র ঝুলিতে নিয়ে আসার চেষ্টা করবেন। সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টি জোট ভোটে কোনও ছাপ ফেলতে পারবে না বলেও দাবি করেন তিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget