এক্সপ্লোর

কী বদল হতে পারে লকডাউন-২ তে? জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের আগে তুঙ্গে জল্পনা

করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি হয়েছিল। আগামীকাল মঙ্গলবার ওই লকডাউনের শেষদিন। আর লকডাউনের ২১ তম দিনেই সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি হয়েছিল। আগামীকাল মঙ্গলবার ওই লকডাউনের শেষদিন। আর লকডাউনের ২১ তম দিনেই সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ভাষণে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা হবে বলেই মনে করা হচ্ছে। লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হতে পারে বলে অনুমান। উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী দ্বিতীয়বার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছিলেন। বৈঠকে বেশিরভাগ মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়াদ বৃদ্ধির পক্ষেই মত প্রকাশ করেছিলেন। এখন জল্পনা চলছে যে, লকডাউন পর্ব -১ লকডাউনের থেকে কিছুটা আলাদা হতে পারে, অর্থাত্ কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। এই সব ছাড়ের ঘোষণা প্রধানমন্ত্রীর ভাষণে করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায যে, কৃষকদের জন্য বেশ কিছু ঘোষণা করা হতে পারে। কারণ, এখন রবি শষ্য তোলার সময়। এক্ষেত্রে গ্রামীন অঞ্চলের কৃষকদের ফসল তোলার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে অন্য কয়েকটি ছাড় দেওয়া হতে পারে। লকডাউনের সময় অত্যাবশ্যক পণ্যসামগ্রীর সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনার মধ্যে রয়েছে। সঠিক সময়ে সঠিক দামে যাতে পণ্য ক্রেতাদের হাতে পৌঁছয়, তা নিশ্চিত রাখার ব্যবস্থা করা হবে। কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় উদ্যোগে নিযুক্ত শ্রমিক ও কর্মীদের নিয়ে আসা ও নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন ও বাস চালাতে চায়, যাতে অত্যাবশ্যকর পণ্যের সঙ্গে যুক্ত ক্ষেত্রে শ্রমিক ও কর্মীর অভাব না হয়। এই লক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণে কিছু ঘোষণার আশা করা হচ্ছে। বর্তমানে দেশের ৩০০ জেলায় করোনাভাইরাস সংক্রমণের ঘটনা সামনে এসেছে। এরফলে অন্যান্য জেলাগুলিতে শর্তাধীন কিছু ছাড়ের ঘোষণাও হতে পারে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে, সংক্রমণের নিরিখে দেশকে চারটি অঞ্চলে চিহ্নিত করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। লাল, হলুদ, সবুজ ও কমলা-এই চারটি অঞ্চল হিসেবে চিহ্নিত করে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হতে পারে। লাল অঞ্চল অর্থাত, যেখানে করোনা সংক্রমণের ঘটনা খুব বেশি। যেখানে সীমিত সংক্রমণ, সেই অঞ্চলগুলি কমলা অঞ্চল। এই দুটি অঞ্চলে লকডাউন চলবে। হলুদ অঞ্চলে লকডাউনে কিছু ছাড় মিলতে পারে। তবে এক্ষেত্রে থাকতে পারে শর্ত। অন্যদিকে, সবুজ অঞ্চলে লকডাউনে ছাড় দেওয়া হতে পারে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget