এক্সপ্লোর

আগে দেশ, পরে দল, দুর্নীতি প্রশ্নে আপস নয়, বিজেপির বৈঠকে মোদী

নয়াদিল্লি: দুর্নীতি-প্রসঙ্গে কোনও আপস করবে না সরকার। বিজেপির সম্মেলনে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বার্তা, আগে দেশ, পরে দল।

রবিবার থেকেই রাজধানীতে শুরু হয়েছে বিজেপির দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠক। এদিনই ছিল বৈঠকের দ্বিতীয় তথা শেষ দিন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মোদী জানিয়ে দেন, দুর্নীতি নিয়ে কোনও সমঝোতা করবে না তাঁর সরকার। প্রধানমন্ত্রী বলেন, যতদিন না দুর্নীতি নির্মূল হচ্ছে, লড়াই চলবে। তিনি স্মরণ করিয়ে দেন, আগে দেশ, পরে দল। তাঁর আশ্বাস, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কাউকে ছাড়া হবে না। এবিষয়ে তাঁর সরকার অনমনীয় মনোভাব নেবে।

সরকারের আর্থিক নীতিকে তুলোধনা করে চলেছে বিরোধীরা। নোট বাতিল থেকে শুরু করে জিএসটি চালু—ভুল নীতির জন্য দেশের আর্থিক বৃদ্ধির হার তলানিতে এসে ঠেকেছে। এই প্রসঙ্গে, সরকারের অর্থনৈতিক নীতিকে সমর্থন করার বিষয়টি দলের ওপর ছেড়ে দেন মোদী। বিরোধীদের আক্রমণের জবাব দিয়ে বলেন, ওরা যখন ক্ষমতায় ছিল, তখন শুধু মজা করেছে। এখন তারা বিরোধীদের মতো আচরণ করতে পারছে না।

বৈঠকের শেষদিনে একটি প্রস্তাব গৃহীত হয় এই মর্মে যে স্বাধীনতা-উত্তর পর্বে দেশের সর্ববৃহৎ সংস্কারের নাম হল জিএসটি। সম্মেলন শেষে এই কথা জানান নিতিন গডকড়ি। শুধু অর্থনীতি বা দুর্নীতি নয়, এদিন মোদীর বক্তব্যে জায়গা করে নেয় ডোকলাম প্রসঙ্গও। প্রধানমন্ত্রী বলেন, যে ভাবে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করেছে কেন্দ্র, তা দেখে তাজ্জব অনেকেই। একইসঙ্গে, দলকে নির্দেশ দেন, নির্বাচনের বাইরে গিয়ে মানুষের জীবনকে উন্নত করার হাতিয়ার হয়ে উঠতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget