এক্সপ্লোর

গোরক্ষকদের তাণ্ডব রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? ২২টি রাজ্যের রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: গোরক্ষকদের তাণ্ডব রোখার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা কতটা পালন করা হয়েছে, সে বিষয়ে ২২টি রাজ্যের মুখ্যসচিবদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, উত্তরপ্রদেশ, কর্ণাটক, ঝাড়খণ্ড, রাজস্থান ও গুজরাত ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে। বিহার ও মহারাষ্ট্রও রিপোর্ট দেবে বলে জানিয়েছে। বাকি রাজ্যগুলিকে ১৩ অক্টোবরের মধ্যে রিপোর্ট দিতে হবে। এরপর সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। কেউ দায় এড়াতে পারবে না। এ মাসের ৬ তারিখ ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলকে গোরক্ষকদের তাণ্ডব রোখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে প্রতিটি জেলায় নোডাল অফিসার হিসেবে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে নিয়োগ করতে বলা হয়। সেই নির্দেশ কতটা পালন করা হয়েছে, সেটাই জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মহাত্মা গাঁধীর প্রপৌত্র তুষার গাঁধী সহ কয়েকজন গোরক্ষকদের তাণ্ডব নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। ৩১ অক্টোবর একসঙ্গে সবকটি মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তুষারের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেছেন, গোরক্ষকদের তাণ্ডব রোখার জন্য কেন্দ্রকে জাতীয় নীতি প্রণয়নের নির্দেশ দেওয়া উচিত সুপ্রিম কোর্টের। জুনেইদকে পিটিয়ে মারার কথাও উল্লেখ করে আর্থিক সহায়তা দেওয়ারও আর্জি জানান ইন্দিরা। তবে তাঁর এই আবেদন নাকচ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, দু’টি বিষয়কে এক করা উচিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget