এক্সপ্লোর

মোদী গুজরাত পৌঁছনোর আগে আমদাবাদ বিমানবন্দরে গ্রেফতার উনার দলিত আন্দোলনের নেতা

আমদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিন পালনে দু দিনের সফরে গুজরাতে পা রাখার মুখেই শুক্রবার আমদাবাদ পুলিসের হাতে গ্রেফতার হলেন উনার দলিত আন্দোলনের নেতৃত্ব দেওয়া জিগনেশ মেভানি। দিল্লি থেকে গতকাল রাতে আমদাবাদ বিমানবন্দরে নামা মাত্রই মেভানিকে ঘিরে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে চলে যায় ২৫ জন পুলিশের একটি দল। জিগনেশের অপেক্ষায় তারা বিমানবন্দরেই ছিল। কিন্তু কেন এই দলিত নেতাকে গ্রেফতার করা হল, তার কোনও কারণ জানায়নি পুলিশ। সূত্রে পাওয়া নির্দিষ্ট খবরের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ক্রাইম ব্রাঞ্চ ডিটেকশনের ডিসিপি দীপন ভদ্রন।  তাঁকে জেরা করা হচ্ছে, শীঘ্রই ছেড়ে দেওয়া হবে, জানিয়েছেন তিনি। মেভানির মুক্তির দাবিতে ডিসিপি-র অফিসের বাইরে বিক্ষোভ দেখান দলিতরা। যদিও মেভানিকে ঘনিষ্ঠ সহযোগী তথা দলিত অধিকার মঞ্চের সদস্য সুবোধ পারমার সাংবাদিকদের বলেন, মেভানি যন্তর মন্তরে জনসভায় ভাষণ দিয়ে দিল্লি থেকে ফিরছিল। বিমানবন্দরের কাছেই মোদীর অভ্যর্থনায়  আয়োজিত অনুষ্ঠানে মেভানি ঝামেলা পাকাতে পারে, এই ভয়েই তাঁকে আটক করা হয়। যন্তর মন্তরের জনসভায় মেভানি রাজ্যে দলিতদের জন্য কৃষিজমি ঊর্ধ্বসীমা আইনে বরাদ্দ হওয়া জমির দখল নিতে দেওয়ার লিখিত আশ্বাস চান গুজরাত সরকারের কাছে। এই দাবিতে ১ অক্টোবর গুজরাতে রেল রোকো কর্মসূচি পালিত হবে বলে ঘোষণা করেন। শুধু মেভানি নন, পতিদার আমানত আন্দোলন সমিতির নেতা রেশমা পটেলকেও গুজরাত পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। মোদীর সফর শুরু হওয়ার আগে সমিতির প্রায় ৪০০ সদস্যকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।  নভসারিতে মোদীর অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা করে তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনার অনুমতি চেয়েও পাননি তাঁরা। তাই সেখানে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget