এক্সপ্লোর

গলা পরিষ্কার করতে গিয়ে টুথব্রাশ গিলে ফেললেন এক ব্যক্তি, এন্ডোস্কোপির মাধ্যমে বার করলেন চিকিৎসকরা

নয়াদিল্লি: হাতুড়ে ডাক্তারের পরামর্শে টুথব্রাশ দিয়ে গলা পরিষ্কার করতে গিয়ে বিপদে পড়লেন দিল্লির সীমাপুরীর এক যুবক। তিনি দুর্ঘটনাবশত ওই টুথব্রাশ গিলে ফেলেন। পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে তিনি হাসপাতালে যান। শেষপর্যন্ত এন্ডোস্কোপির মাধ্যমে তাঁর পেট থেকে টুথব্রাশ বার করেন এইমসের চিকিৎসকরা। এখন সুস্থ ওই যুবক। এইমসের জরুরি বিভাগের প্রধান ড. প্রবীণ অগ্রবাল জানিয়েছেন, ‘গত ৮ ডিসেম্বর গলা পরিষ্কার করতে গিয়ে টুথব্রাশ গিলে ফেলেন আবিদ (৩৬) নামে ওই যুবক। তিনি তখন কাউকে এ বিষয়ে কিছু বলেননি। পরের দিন সকাল থেকে তাঁর পেটে যন্ত্রণা শুরু হয়। তখন তাঁকে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েও চিকিৎসকদের প্রথমে টুথব্রাশ গিলে ফেলার কথা জানাননি আবিদ। চিকিৎসকরা প্রথমে তাঁকে ব্যথা কমানোর ওষুধ দেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় বুকের এক্স-রে ও সিটি স্ক্যান করা হয়। তবে তাতে কিছু ধরা না পড়ায় পেটের সিটি স্ক্যান করা হয়। তখন টুথব্রাশ গিলে ফেলার কথা বলেন আবিদ। গুরু তেগ বাহাদুর হাসপাতালে এন্ডোস্কোপির ব্যবস্থা না থাকায় তাঁকে এইমসে রেফার করা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা প্রথমে সিটি স্ক্যান করে দেখেন টুথব্রাশটি আবিদের পেটের কোনও অংশে আটকে গিয়েছে বা ক্ষতি করেছে কি না। দেখা যায়, পেটের উপরের অংশে আটকে রয়েছে টুথব্রাশটি। এরপর ১০ ডিসেম্বর এন্ডোস্কোপির মাধ্যমে টুথব্রাশটি বার করেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টরা। সেদিনই আবিদকে ছেড়ে দেওয়া হয়।’ ড. অগ্রবাল আরও জানিয়েছেন, ‘গৌরব নামে আগরার এক যুবকও জিভ পরিষ্কার করতে গিয়ে টুথব্রাশ গিলে ফেলেছিলেন। জিভ পরিষ্কার করতে গিয়ে অনেকেই গলার ভিতরে টুথব্রাশ ঢুকিয়ে দেন। তাতেই বিপদ হয়। এ বিষয়ে প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত। টুথব্রাশ দিয়ে জিভ বা গলা পরিষ্কার না করাই ভাল।’

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget