এক্সপ্লোর

রোহিনী আশ্রমের প্রতিষ্ঠাতাকে খুঁজতে সিবিআইকে নির্দেশ দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি :ফের এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। উত্তর দিল্লির এক আশ্রমে প্রায় ১০০-র বেশি তরুণীকে আটকে রাখার অভিযোগের ঘটনায় আশ্রমের প্রতিষ্ঠাতাকে খুঁজে বের করতে সিবিআইকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারীর মধ্যে আশ্রমের প্রতিষ্ঠাতা বীরেন্দ্র দেব দীক্ষিতকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে কার্যনির্বাহী প্রধান বিচারপতি গীতা মিত্তাল এবং বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চ। আশ্রমের তরফে দাবি করা হয়েছিল, আশ্রমে মেয়েদের অবৈধভাবে আটকে রাখা হয়নি। কিন্তু আশ্রমের ওই দাবি নিয়ে গতকাল সন্দেহ প্রকাশ করে আদালত। আদালত বলে, যদি তারা মুক্তই হয়, তাহলে তাদের চাবিবন্ধ দরজার ভেতরে রাখা হয়েছে কেন। আশ্রমের প্রতিষ্ঠাতা যদি সত্  হন তাহলে তিনি হাজিরা দিচ্ছেন না, সেই প্রশ্নও তোলে আদালত। আশ্রমের আর্থিক দিক সংক্রান্ত বিস্তারিত জানতেও চেয়েছিল আদালত। বেঞ্চ প্রশ্ন করে, কোথা থেকেই অর্থ যোগাড় করা হচ্ছে। এর আগে আদালত মহিলা ও তরুণীদের আটক রাখার অভিযোগ সম্পর্কে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল। ওই মহিলা ও তরুণীদের কাঁটাতার দিয়ে ঘেরা '' 'দূর্গে' লোহার দরজার আড়ালে 'পশুর মতো' রাখা হয়েছে। বিষয়টির গুরুত্ব ও স্পর্শকাতরতার কথা মাথায় রেখে আদালত সিবিআই ডিরেক্টরকে তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছিল। ফাউন্ডেশন অফ সোশ্যাল এমপাওয়ারমেন্ট নামে এক এনজিও-র দায়ের করা জনস্বার্থ মামলার ভিত্তিতে দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দেয়। এনজিও-র পক্ষ থেকে আদালতের কাছে অভিযোগ জানানো হয় যে, 'স্পিরিচুয়াল ইউনিভার্সিটি' নামে ওই আশ্রমে বহু নাবালিকা ও মহিলাকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে এবং তাদের সঙ্গে তাদের বাবা-মাকেও দেখা করতে দেওয়া হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সঙ্গে সঙ্গেই কয়েকজন আইনজীবী ও দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে নিয়ে একটি কমিটি গঠন করে। কমিটির রিপোর্টে প্রায় ১০০ জন তরুণী ও মহিলার ''ভয়াবহ' অবস্থায় থাকার কথা জানানো হয়। রিপোর্টে বলা হয়, 'পশুর মতো অবস্থায় রাখা হয়েছে তাদের এবং স্নানেরও কোনও গোপনীয়তা নেই'। আশ্রমের পক্ষ থেকে জানানো হয়, তাদের চত্বরে ১৬৮ জন মহিলা থাকে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দিল্লি সরকারের স্বাস্থ্য বিভাগ মেডিক্যাল বোর্ড গঠন করেছে। ওই বোর্ডের সদস্যরা শীঘ্রই আশ্রমে গিয়ে আবাসিক তরুণী ও মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget