এক্সপ্লোর

নোট বাতিল: দুর্নীতি-মুক্ত দেশ গড়া লক্ষ্য, জানালেন মোদী

নয়াদিল্লি: দুর্নীতি-মুক্ত দেশ গড়ার লক্ষ্যেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে এক ঐতিহাসিক সিদ্ধান্তে দেশজুড়ে অবিলম্বে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিলের ঘোষণা করেন মোদী। জানান, দেশ থেকে কালো টাকা, জালনোট এবং সর্বোপরি দুর্নীতি রোধ করতেই এই সাহসী পদক্ষেপ নিতে হয়েছে কেন্দ্রকে।

এই সিদ্ধান্তের জন্য এদিন প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন বলিউড থেকে দক্ষিণের টলিউড— রুপোলি পর্দার একাধিক ব্যক্তিত্বরা। সেই তালিকায় কে নেই? – কর্ণ জোহর, অজয় দেবগণ, রজনীকান্ত, কমল হাসান যেমন রয়েছেন, তেমনই রয়েছে ক্রীড়াব্যক্তিত্বরা।

আরও পড়ুন:

কালো টাকা রোধে মোদীর 'সাহসী' পদক্ষেপের প্রশংসায় বিগ বি, রজনীকান্ত, অনুষ্কা শর্মা

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত টুইটারে লেখেন, নরেন্দ্র মোদীকে সেলাম। এক নতুন ভারতের জন্ম হল। জয় হিন্দ। আরেক দক্ষিণী সুপারস্টার কমল হাসান টুইটারে মোদীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, এই পদক্ষেপকে সব রাজনৈতিক দলের স্বাগত জানানো উচিত। সবচেয়ে বেশি করে খুশি হলেন সাধারণ করদাতারা।

উত্তরে মোদী তাঁকে লেখেন, দেশের সৎ নাগরিকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে, যাঁরা চান ভারত আরও উন্নত, ভাল হোক। সুফি গায়ক কৈলাশ খের টুইটে লেখেন, এটা মানব সভ্যতার জন্য এক ঐতিহাসিক দিন। আমাদের দেশ শীঘ্রই উন্নত দেশের সমান হবে।

আরও পড়ুন:

ওয়েল ডান, মিস্টার মোদী! ট্যুইট করে খোঁচা রাহুলের

মধ্যরাত থেকে পুরনো ৫০০, ১০০০ নোট বাতিল, ঘোষণা মোদীর

কর্ণ জোহর লেখেন, এটা সত্যিই একটি মাস্টারস্ট্রোক। নরেন্দ্র মোদী একবারে সজোরে বল মাঠের বাইরে পাঠালেন। উত্তরে প্রযোজক-পরিচালককে ধন্যবাদ জানিয়ে মোদী লেখেন, ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের এক দুর্নীতি-মুক্ত দেশ গড়া উচিত।

অন্য একটি টুইটে মোদী আরও জানান, এই পদক্ষেপের ফলে দুর্নীতি, কালো টাকা এবং জালনোটের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে, যার জন্য দেশের অগ্রগতি আটকে গিয়েছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক

ভিডিও

State Medical Council: রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে 'ভুয়ো' চিকিৎসকদের রেজিস্ট্রেশন দেওয়ার অভিযোগ
Durgapur News: দুর্গাপুরের বেনাচিতি বাজারে পচা খাবারের হদিশ
UPI Payment Update News : ২০০০-র বেশি UPI লেনদেনে অতিরিক্ত মাশুল! বড় ঘোষণা অর্থ মন্ত্রকের
Enforcement Branch: যাদবপুরের বিজয়গড় বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
BJP News: নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, রেজিনগরের শাখারভ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget