এক্সপ্লোর

মধ্যপ্রদেশে পাকিস্তান থেকে চালানো চর-চক্র ফাঁস, আছে বিজেপির একজন, দাবি দিগ্বিজয়ের

ভোপাল: মধ্যপ্রদেশে ফাঁস আইএসআই চরচক্র। ১১ জনকে গতকাল রাজ্যের নানা জায়গা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তান থেকে চালানো হত চক্রটিকে। সন্ত্রাস দমন শাখা (এটিএস) জানিয়েছে, চক্রের সদস্যদের কাজ ছিল এ দেশের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত কার্যালয়গুলি সম্পর্কে তথ্য জোগাড় করা। এটিএস প্রধান সঞ্জীব স্বামী জানিয়েছেন, ধৃতদের একজনের নাম বলরাম। গত নভেম্বরে সীমান্তের ওপারে এ দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ নানা প্রতিষ্ঠানের গোপন খবর পাচার করার অভিযোগে জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরে সতবিন্দর সিংহ ও দাদু নামে দুজন ধরা পড়ে। জেরায় তারা জানায়, সেনা ও অন্যান্য নিরাপত্তাবাহিনীর লোকেশন সংক্রান্ত নানা গোপন তথ্য সংগ্রহ করে সোস্যাল নেটওয়ার্কিং অ্যাপের মাধ্যমে পাকিস্তানে পাচার করে। তদন্তে উঠে আসা বলরামের নাম। সতনা থেকে ধরা পড়ে সে। বাকিদের ধরা হয় গোয়ালিয়র, ভোপাল, জব্বলপুর থেকে। তবে বলরাম ছাড়া বাকিদের নাম তদন্তের ক্ষতি হতে পারে, এই কারণ দেখিয়ে প্রকাশ করেনি এটিএস। এদিকে চরচক্র ফাঁস হওয়া নিয়ে আজ ট্যুইটারে বোমা ফাটিয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের দাবি, ভোপালে ধৃত ১১ আইএসআই এজেন্টের মধ্যে একজন মুসলিমও নেই। কিন্তু একজন বিজেপির লোক আছে। অতএব মোদী ভক্তরা, বিষয়টা ভাবুন! মন্তব্য করেছেন তিনি। তবে পাল্টা রাজ্য বিজেপি সভাপতি নন্দকুমার চৌহানের মন্তব্য, আমাদের কাছে একটা ডাকাত যেমন ডাকাতই, তেমনই সন্ত্রাসবাদীও তা-ই। বিশ্বাসঘাতকও বিশ্বাসঘাতকই। আমাদের পার্টি এ ধরনের লোকজনের বিরোধী। আমাদের কাছে আগে দেশ। চাই, এধরনের লোকজনের কড়া সাজা হোক।

সেরা শিরোনাম

Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget