এক্সপ্লোর

ফের ব্যর্থ রাহুল: কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে নেতারা, মুখ খোলার সাহস নেই কারও

নয়াদিল্লি: ভেতরে ভেতরে কানাঘুষো চলছে। কিন্তু বাইরে কেউ কিছু বলার সাহস পাচ্ছেন না। চার রাজ্যে ভরাডুবির পর কেউ কেউ টুইটারে বেমক্কা ক্ষোভ প্রকাশ করে ফেলেছেন। তারপরেই সাবধান হয়ে শুধরে নিয়ে বলেছেন, সবটাই ব্যক্তিগত মত, দলের সঙ্গে যোগ নেই। সাপের ছুঁচো গেলা কাকে বলে তা হাড়ে হাড়ে বুঝছে কংগ্রেস দল। দেশের মানচিত্রে রাজনৈতিক অস্তিত্বের দিক দিয়ে দেখতে গেলে শতাব্দী প্রাচীন দলটি এখন কার্যত সাইনবোর্ড। কর্নাটক, উত্তরাখণ্ড, হিমাচল, বিহারে জোটের ছোট শরিক আর উত্তরপূর্বের তিন রাজ্য- ব্যস, কংগ্রেসের গতিবিধি শেষ। প্রথম তিন রাজ্যে ভোটে যে কংগ্রেস ফিরবে তার নিশ্চয়তা অতি বড় সমর্থকও দিচ্ছেন না। অথচ আইসিইউতে চলে যাওয়া দলকে উদ্ধার করতে যে নয়া নেতৃত্বের প্রয়োজন তা ভালই বুঝছে কংগ্রেস। কিন্তু ১০, জনপথে কথাটা তুলে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? কে গিয়ে সনিয়া গাঁধীর সামনে দাঁড়িয়ে বলবে, কংগ্রেসের মত বৃহৎ, বিচিত্র দল চালানোর যোগ্যতা আপনার ছেলের নেই, দয়া করে তাঁকে নিষ্কৃতি দিন? নাঃ, সাহস করতে পারছেন না কেউ। যেমন ধরুন সলমন সোজ। ট্যুইটারে দুচার কথা বলে ফেলেছিলেন। তারপরেই থুড়ি বলে পরিস্থিতি সামলেছেন। ভোটে হারের পর রাহুল গাঁধী তাঁর গতে বাঁধা বুলি আউড়ে গেছেন। আবার চেষ্টা চলবে। অন্তহীন এই চেষ্টা কোনওদিন সফল হবে, এমন আশা কংগ্রেস নেতাকর্মীদের নেই। মুশকিল হল, ভোটে জয় হলে রাহুলকে কৃতিত্ব দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতানেত্রীরা ভিড় জমালেও হারার দায় তাঁকে যে মোটেই দেওয়া যাবে না সেটা জানেন সকলেই। তাই জিতলে তার কৃতিত্ব পায় রাহুলের ‘সুযোগ্য নেতৃত্ব’, হারলে দায় বর্তায় রাজ্য নেতৃত্বের ঘাড়ে। রাজ্য থেকে শক্তিশালী মুখ তুলেও আনা হচ্ছে না, পাছে তিনি রাহুলের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ান। ফলে রাহুলের থেকে ধারে ভারে যোগ্যতা অনেক বেশি হলেও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারা পিছনের বেঞ্চেই বসে রয়েছেন বছরের পর বছর। ওয়াই এস আর পুত্র জগন্মোহন রেড্ডিকে তো দলই ছাড়তে হল। আরও পড়ুন ৪ রাজ্যে হার, মুখ চুন করে রাহুল বলছেন, আরও পরিশ্রম করব এই পরিস্থিতিতে মুখ খুলেছেন সাংসদ শশী থারুর। অতি সাবধানে করা তাঁর মন্তব্য বলছে, দলে এখনই চোখে পড়ার মত কিছু পরিবর্তন দরকার। ২০১৪-র ভোট বিপর্যয়ের পর থেকে দলে আলোচনা, আত্মসমীক্ষা চলছে। কিন্তু নেতৃত্বের এবার সঠিক পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। শুধু থারুর নন, রাহুল ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম দিগ্বিজয় সিংহও বলছেন, আত্মসমীক্ষা যথেষ্ট হয়েছে, এবার বড়সড় সার্জারির সময়। লোকসভা ভোটের পর দলের ভবিষ্যৎ নির্ধারণ করতে সব বরিষ্ঠ নেতার কাছ থেকে রিপোর্ট চান রাহুল গাঁধী। সই রিপোর্ট যথাসময়েই দেওয়া হলেও তার ভিত্তিতে কাজ কিন্তু এক ফোঁটাও হয়নি। এখন প্রশ্ন হল, দলের এই আত্মসমীক্ষা আর কতদিন চলবে? তবে এত কিছুর পরেও পরিষ্কার, কংগ্রেস রয়েছে কংগ্রেসেই। ঠারে ঠোরে এত কিছু বলার পরও থারুর, দিগ্বিজয়রা সেই রাহুলকেই দ্রুত কংগ্রেস সভাপতি করার জন্য সওয়াল করেছেন। কর্মীদের তাঁরা বোঝাতে চান, রাহুল সহ সভাপতি থাকায় যা কিছু সমস্যা, তিনি সভাপতি হলেই ভাগ্য ফিরবে। কিন্তু কথা হল, সেই ভাগ্য ফেরা প্রত্যক্ষ করতে কংগ্রেস দলটা ততদিন রইবে কিনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget