এক্সপ্লোর

দিল্লিতে ৪৫ বছরের রোগীর কিডনি থেকে বের করা হল ৮৫৬ টি পাথর

নয়াদিল্লি: প্রস্রাবের সঙ্গে রক্তপাতের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৫ বছরের এক ব্যক্তি। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কিডনি থেকে ৮৫৬ টি পাথর বের করলেন চিকিত্সকরা। এই বিরল ঘটনা ঘটেছে দিল্লিতে। বিশেষ অস্ত্রোপচার পদ্ধতির মাধ্যমে চিকিত্সকরা এতগুলি পাথর বের করলেন চিকিত্সকরা। মূত্রনালিতে পাথর বের করার জন্য চিকিত্সকদের দল পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটোমি নামে কি-হোল অস্ত্রোপচার করেন। বাঁ দিকের কিডনি ও মূত্রনালিতে এক সেমি ফুটো করে একবারে সমস্ত পাথরগুলি বের করা হয়। মুনেশ কুমার গুপ্তা নামে ওই ব্যক্তি শালিমার বাগের ফর্টিস হাসপাতালে ভর্তি হয়েছিলেন।সমস্যা ছিল প্রস্রাবের সঙ্গে রক্তপাত। কিডনিতে স্টোন থাকলে যে লক্ষ্মণগুলি দেখা যায়, তার আর কোনও লক্ষ্মণ তাঁর ছিল না। তবে বাম কিডনিতে তাঁর আগে ২০০৭-এ পাথর অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছিল। আল্ট্রাসাউন্ডে তাঁর বাম কিডনিতে দুটি বড় পাথর ধরা পড়ে। সেগুলির আকার ছিল মোটামুটি ৩৩ মিলিমিটার করে। হাসপাতাললের ইউরোলজি ও কিডনি এবং ট্রান্সপ্ল্যান্ট বিভাগের ডিরেক্টর রাজিন্দর যাদব এ কথা জানিয়েছেন। অস্ত্রোপচারের সময় চিকিত্সকররা বাম কিডনি ও মূত্রনালিতে ৮৫৬ টি পাথর দেখতে পান।  আরও দেখা যায় যে, বাম কিডনি স্ফীত ও এর কাজ স্বাভাবিক নয়। এরপর দুটি স্তরে দুই ঘন্টা ধরে অস্ত্রোপচার করা হয়। এজন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, তা কম যন্ত্রনাদায়ক ও রক্তপাত কম হয়। অস্ত্রোপচারের পর দিনই রোগীকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ভারতে কিডনিতে এতগুলি পাথরের নজির এর আগে নেই। কিডনির অভ্যন্তরে খনিজ ও নুন জমে কিডনিতে পাথর তৈরি হয়। বেশি পরিমাণে তরল পান করলে পাথর হওয়ায় ঝুঁকি কম হয় বলে চিকিত্সকরা জানিয়েছেন। কিডনিতে পাথরের সাধারণ লক্ষ্মণগুলি হল কোমরের নিচের দিকে ধারাবাহিক ব্যাথা,  কুঁচকিতে ব্যাথা, তলপেটের পিছনে বা পাশে তীব্র যন্ত্রণা, মূত্রত্যাগের সময় ব্যাথা, মূত্রের সঙ্গে রক্ত, বারবার প্রস্রাবের বেগ ইত্যাদি।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget