এক্সপ্লোর
দোলনায় ঘুমন্ত চার বছরের শিশুকে মেরে ফেলল দুটি কুকুর

চিটিয়ালা (অন্ধ্রপ্রদেশ): অন্ধ্রপ্রদেশের চিটিয়ালা অঞ্চলে মর্মান্তিক ঘটনা। দুটি কুকুরের কামড়ে মারা গেল দোলনায় ঘুমন্ত চার বছরের এক শিশু। নিহত শিশুর নাম ইব্রাহিম। গতকাল ছেলেকে সঙ্গে নিয়েই খেতে কাজে গিয়েছিলেন বাবা-মা। পাশে একটা গাছে দোলনা ঝুলিয়ে ইব্রাহিমকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যান তাঁরা। এরপরই দুটি কুকুর ওই শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার মা চাঁদবি। দুটি কুকুর যে ছেলের ওপর হামলা চালিয়েছে তা জানতেনই না চাঁদবি ও তাঁর স্বামী। ছেলেকে খাওয়াতে এসে দোলনা থেকে রক্ত পড়তে দেখে হতভম্ব হয়ে যান চাঁদবি। স্বামী শেখ হুসেন পিরাকে ডাকেন তিনি। আশেপাশে দুটি কুকুরকে ঘুরতে দেখেন তাঁরা। ওই দুই কুকুরের মুখে লেগেছিল রক্ত।
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?





















