এক্সপ্লোর

‘অপারেশন ক্লিন ড্রাইভ’ কর্মসূচি: ১৫ দিনে বেরিয়ে যেতে হবে ‘অবৈধ অনুপ্রবেশকারীদের’, খান্ডু সরকারকে জানিয়ে দিল অরুণচলের ছাত্র সংগঠন

ইটানগর: অসমে খসড়া জাতীয় নাগরিকপঞ্জিতে (এনআরসি) নাম না থাকা প্রায় ৪০ লক্ষ লোকের অনেকে লুকিয়ে অরুণাচল প্রদেশে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সেখানকার এক ছাত্র সংগঠন বিবৃতি দিয়ে ‘অ-অরুণাচলীয়দের’ বের করে দিতে ‘অপারেশন ক্লিন ড্রাইভ’ কর্মসূচিতে নামার কথা ঘোষণা করল। অরুণাচলে বাইরে থেকে ঢোকার মুখগুলিতে নজরদারি চালাতে সব জেলা প্রশাসনকে তারা সাহায্য করবে বলেও জানিয়েছে। অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন (আপসু) নামে ছাত্র সংগঠনটি আজ জানিয়ে দিয়েছে, রাজ্যে ‘নাগরিক তালিকার বাইরে থাকা লোকজনকে’ ১৫ দিনের মধ্যে চলে যেতে হবে। আপসু সাধারণ সম্পাদক তোবম দাই বলেছেন, অসমের খসড়া এনআরসি-তে ঠাঁই না পাওয়া লোকজনের অনেকে দেশ থেকে বহিষ্কারের ভয়ে অরুণাচল চলে আসতে পারে। আপসু সদস্য তাতুং তাগাকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠিত হয়েছে যারা সারা রাজ্যে অপারেশন ক্লিন ড্রাইভ অভিযান চালাবে। দাই এই অভিযান চলাকালে ‘অহেতুক হয়রানি’র মুখে পড়া এড়াতে ইনার লাইন পারমিট ও অন্যান্য দরকারি নথি সঙ্গে রাখতে জনগণকে আবেদন করেছেন। এই অভিযান বৈধ কাগজপত্র ছাড়াই রাজ্যে বসবাস করা বেআইনি অনুপ্রবেশকারীদের বাছাই করতেও সাহায্য করবে। গত সপ্তাহেই বিভিন্ন জেলায় প্রয়োজনীয় পারমিট না থাকা লোকজনকে চিহ্নিত করার অভিযান চালায় অরুণাচল সরকার। বৈধ ইনার লাইন পারমিট না থাকায় বেশ কয়েকজনকে আটক করা হয়। রাজধানী ইটানগর থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় কয়েকজনকে। আপসু ক্ষমতাসীন পেমা খান্ডু সরকারকে সারা রাজ্যে আরও ফাঁড়ি তৈরি করে কঠোর অনুপ্রবেশ বিরোধী ব্যবস্থা নিতে আবেদন করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget