এক্সপ্লোর

স্লোগান, বিক্ষোভ এবিভিপি-র, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজে সেমিনারে 'দেশ-বিরোধী' উমর খালিদ, শেহলা রশিদের আমন্ত্রণ বাতিল

নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রামজাস কলেজে সেমিনারে বলতে ডাকা হয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) গত বছরের বিতর্কিত অনুষ্ঠানে জড়িত থাকার ঘটনায় রাষ্ট্রদ্রোহিতা মামলায় অভিযুক্ত উমর খালিদ ও জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সদস্য শেহলা রসিদকে। কিন্তু কেন ওদের মতো 'দেশ-বিরোধীদের' ডাকা হল, প্রশ্ন তুলে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি অনুগামী ছাত্র সংগঠন এবিভিপি ও দিল্লি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন (ডিইউএসইউ)-এর সদস্যরা। শেষ পর্যন্ত চাপে পড়ে খালিদ, শেহলাকে আমন্ত্রণ বাতিল ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। রামজাস কলেজের অধ্যক্ষ রাজেন্দর প্রসাদের বক্তব্য, সেমিনার চলবে। তবে আমরা ওই দুই ছাত্রের যোগদান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। এর মানে এই নয়, আমরা অবাধ মতপ্রকাশের পক্ষে নই, কিন্তু ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা বজায় রাখতেই সিদ্ধান্তটা নিতে হল আমাদের। ঠিক ছিল, দুদিনের 'কালচার অব প্রটেস্ট' শিরোনামে হতে চলা সেমিনারে দেশের 'আদিবাসী অধ্যুষিত এলাকায় অভিযান' এই বিষয়ের ওপর বলবেন খালিদ। ঘটনাচক্রে, তিনি এই বিষয়ের ওপরই পিএইচডি করেছেন। সেমিনারের আয়োজক তথা কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর বিনিতা চন্দ্র বলেন, ওরা ইট-পাথর ছোঁড়ে, সেমিনার কক্ষে তালা মেরে দেয়, বিদ্যুত্ সংযোগ ছিন্ন করে দেয়। কেন পুলিশ বাধা দিল না, ভেবে পাচ্ছি না। যদিও অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। ডিইউএসইউ সভাপতি অমিত তানোয়ার হামলা, ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, সেমিনারে বলার জন্য দেশ-বিরোধীদের আমন্ত্রণ জানানোর বিরোধী আমরা। আমরা অনুষ্ঠান বাতিলের দাবিতে স্লোগান দিয়েছি। তবে কোনও হিংসা হয়নি। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। এদিকে খালিদ এক ফেসবুক পোস্টে বলেছেন, শতাধিক এবিভিপি-র ছদ্মবেশী জাতীয়তাবাদী হকি স্টিক, পাথর নিয়ে রামজাস কলেজের বাইরে জড়ো হয়েছে বলে শুনেছি। আমার মতো দেশ-বিরোধীকে আসতে দিলে বড় মাপের হাঙ্গামা করবে বলেও শাসানি দিয়েছে ওরা। কীসের ভয় এবিভিপির? আদিবাসীদের বিরুদ্ধে অভিযান নিয়ে আলোচনায় ভীত ওরা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget