এক্সপ্লোর

করোনা ভ্যাকসিন সক্রিয় থাকে মাইনাস ৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে, দেশে কোল্ড স্টোরেজের অমিল ভাবাচ্ছে বিশেষজ্ঞদের

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রাক্তন ডিরেক্টর জেনারেল এন কে গঙ্গোপাধ্যায় চিন্তার সুরে বলেছেন, ‘মাইনাস ৭০ থেকে ৮০ ডিগ্রি সেন্টিগ্রেডের ফ্রিজার আমেরিকা বা ইউরোপের একাধিক হাসপাতালেও নেই। তাই শুধু ভ্যাকসিন পৌঁছনোই নয়, সেটা সংরক্ষণের জন্য গোটা ভারতে প্রবল কার্যকরী কোল্ড স্টোরেজ বানানোটাও একান্ত প্রয়োজন।’

নয়াদিল্লি: করোনা অতিমারিকে রুখতে একমাত্র রাস্তা যে ভ্যাকসিন, সেটা এতদিনে বুঝে নিয়েছে গোটা বিশ্ব। বিভিন্ন সংস্থা জোরকদমে চালাচ্ছে তা তৈরি করার কাজ। অনেকেরই দাবি, তারা রয়েছেন একেবারে শেষ পর্যায়ে। ভ্যাকসিন ভারতের বাজারে পৌঁছে গেলেও চিন্তামুক্ত হওয়ার জায়গা নেই। বিশেষজ্ঞদের ভাবাচ্ছে এদেশে কোল্ড স্টোরেজের অভাব। কোভিডের ভ্যাকসিনকে সক্রিয় রাখতে প্রয়োজন পড়ে মাইনাস ৭০ থেকে ৮০ ডিগ্রি সেন্টিগ্রেড। যা কার্যত অমিল ভারতে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রাক্তন ডিরেক্টর জেনারেল এন কে গঙ্গোপাধ্যায় চিন্তার সুরে বলেছেন, ‘মাইনাস ৭০ থেকে ৮০ ডিগ্রি সেন্টিগ্রেডের ফ্রিজার আমেরিকা বা ইউরোপের একাধিক হাসপাতালেও নেই। তাই শুধু ভ্যাকসিন পৌঁছনোই নয়, সেটা সংরক্ষণের জন্য গোটা ভারতে প্রবল কার্যকরী কোল্ড স্টোরেজ বানানোটাও একান্ত প্রয়োজন।’ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আগামী বছরের জুলাই মাসের মধ্যে দেশের ২৫ কোটি জনগণকে করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। ভ্যাকসিনেশনে ভারতের আগের ইতিহাসও উজ্জ্বল। তবে করোনার ভ্যাকসিনকে সক্রিয় রাখতে প্রয়োজনীয় কোল্ড স্টোরেজ নিয়ে চিন্তায় সকলেই। শুধু কোল্ড স্টোরেজই নয়, গোটা ভারতজুড়ে ভ্যাকসিন পৌঁছনো থেকে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ ঘাটতির সঙ্গে লড়াই চালানোর মতো একাধিক সমস্যা নিয়েও ভাবতে হচ্ছে। সম্প্রতি ৯০ শতাংশ সফল বলে দাবি করা ফাইজারের ভ্যাকসিন রাখতে প্রয়োজন হয় মাইনাস ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড। ডিসেম্বরের শেষে ভারতে আসার কথা থাকা মর্ডেনা ভ্যাকসিনকে সক্রিয় রাখতে অবশ্য লাগে মাইনাস ২০ ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু তাও যে সঠিক মাত্রায় অমিল ভারতে। আইমিএমআরের এপিডেমোলজি ও কমিউনিকেবল ডিজিসেজ-র প্রাক্তন প্রধান ললিত কান্ত জানান, ভারতে সাধারণত মাইনাস ২ থেকে ৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় ভ্যাকসিন রাখার ব্যবস্থা রয়েছে। ভ্যাকসিন তৈরির সঙ্গেই তাই অতি সক্রিয় কোল্ড স্টোরেজ বানানোটাও অত্যন্ত জরুরী বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সঙ্গে আবার তাদের চিন্তা কার্যকারিতা নিয়েও। কারণ, আপাতত তুলনামূলক সুস্থ ও তরুণ স্বেচ্ছাসেবকদের শরীরেই হচ্ছে ভ্যাকসিনের কার্যকারিতার প্রয়োগ। সেটা সবার শরীরেই সমান কার্যকরী হবে কি না তা নিয়েও এখনও নেই কোনও নিশ্চয়তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget