এক্সপ্লোর

Farmer Protest Update: কৃষি আইন আপাতত স্থগিত রাখুন, না হলে আমরা রাখব, কেন্দ্রকে হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট

Farmer Protest Update: জবাবে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল সুপ্রিম কোর্টকে বলেন, যদি আদালত দেখে, কোনও আইন ন্যূনতম অধিকার বা সাংবিধানিক অধিকার ভঙ্গ করছে, একমাত্র তখনই তার ওপর স্থগিতাদেশ জারি করা সম্ভব। তা না হলে নয়।

  নয়াদিল্লি: যেভাবে কেন্দ্রীয় সরকার বিক্ষোভরত কৃষকদের সঙ্গে নয়া কৃষি আইন নিয়ে বোঝাপড়ায় আসার চেষ্টা করছে, তাতে আমরা অত্যন্ত হতাশ। এই আইন আপাতত স্থগিত রাখুন, না হলে আমরা তা করব। এই ভাষাতেই কৃষক বিক্ষোভের ওপর শুনানিতে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। নতুন কৃষি আইনের বিরোধিতায় এক গুচ্ছ আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। শুনানিতে প্রধান বিচারপতি এস এ বোবদে বলেছেন, যেভাবে এই তিন আইনের বিরোধিতায় দিল্লি সীমানায় দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন চলছে, তার দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। আপনারা আইন আনছেন, আপনাদের এটা আরও ভালভাবে করা উচিত ছিল। আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া এম এল শর্মা ১৯৫৫-র সংবিধান সংশোধনের প্রসঙ্গ ওঠান। জবাবে প্রধান বিচারপতি বলেন, এই মুহূর্তে এত পুরনো সংশোধনের ওপর স্থগিতাদেশ আনা সম্ভব নয়। আমাদের আশঙ্কা, যে কোনও দিন বিরাট হিংসা দেখা দেবে। এই মুহূর্তে আইন প্রয়োগ করার ওপর জোর দেওয়ার দরকার নেই, আগে আলোচনা শুরু করুন। এ জন্য একটি কমিটি তৈরি করা হোক। সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, বহু কৃষক সংগঠন এই আইন সুবিধেজনক বলে মনে করছে। জবাবে প্রধান বিচারপতি বলেন, এমন কোনও সংগঠন আজ পর্যন্ত তাঁদের সামনে এসে এ কথা বলেনি। যদি বড় সংখ্যক মানুষ মনে করেন, এই আইনে লাভ হবে, তবে কমিটিকে সে কথা বলুন তাঁরা। কিন্তু এই আইন প্রয়োগ আপাতত বন্ধ রাখুন। না হলে আদালতকে তা করতে হবে। এ সময় আবেদনকারীর আইনজীবী হরিশ সালভে বলেন, শুধু আইনের বিতর্কিত অংশগুলির ওপর স্থগিতাদেশ জারি করা হোক। জবাবে প্রধান বিচারপরি বলেন, না, স্থগিতাদেশ জারি করতে হলে গোটা আইনের ওপরেই করতে হবে। কিন্তু এরপরেও কৃষক সংগঠনগুলি আন্দোলন জারি রাখতে পারে। তাঁরা জানতে চান, এরপর আন্দোলনকারীরা সাধারণ মানুষের জন্য রাস্তা ছাড়বেন কিনা? জবাবে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল সুপ্রিম কোর্টকে বলেন, যদি আদালত দেখে, কোনও আইন ন্যূনতম অধিকার বা সাংবিধানিক অধিকার ভঙ্গ করছে, একমাত্র তখনই তার ওপর স্থগিতাদেশ জারি করা সম্ভব। তা না হলে নয়। প্রধান বিচারপতি বলেছেন, কেন্দ্র এই পরিস্থিতির সমাধান বার করতে অক্ষম হয়েছে। মানুষ আত্মহত্যা করছেন, বয়স্ক মানুষ, মহিলারা রাস্তার ওপর ধর্নায় বসে রয়েছেন। কৃষি আইন খতিয়ে দেখতে কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যার যা বলার, তা কমিটির সামনে এসে বলতে হবে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget