এক্সপ্লোর

আধার তথ্য ফাঁস হয়ে যাওয়ার খবর করেছেন, ট্রিবিউন সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি: আধার তথ্যের গোপনীয়তা ফাঁস সংক্রান্ত খবর করায় দ্য ট্রিবিউন পত্রিকার সাংবাদিক রচনা খায়রার বিরুদ্ধে এফআইআর করা হল। একইভাবে এফআইআর হয়েছে সংবাদপত্রটির বিরুদ্ধেও। ইউনিক অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই-র জনৈক ডেপুটি ডিরেক্টর পুলিশে অভিযোগ করেছেন তাঁদের নামে। রচনা খবর করেন, কীভাবে হোয়াটসঅ্যাপের অনামী গ্রাহকরা কিছু অর্থের বিনিময়ে ফাঁস করে দিচ্ছেন আধার তথ্য। এছাড়া এফআইআরে নাম রয়েছে অনিল কুমার, সুনীল কুমার ও রাজ নামে ৩ ব্যক্তির, রিপোর্টিংয়ের সময় রচনা এঁদের সঙ্গে যোগাযোগ করে তথ্য জোগাড় করেছিলেন। পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সাইবার সেলে দায়ের হয়েছে এফআইআর। অন্যের পরিচয় ধারণ করে প্রতারণা, ঠকানো, জালিয়াতি, জাল কাগজকে আসল হিসেবে পেশ করা সহ নানা অভিযোগ আনা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনের ৬৬ নম্বর ধারাও প্রযুক্ত হয়েছে তাঁদের বিরুদ্ধে। এফআইআরে অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা বেআইনিভাবে আধারের তথ্য জোগাড় করেছেন, এটা ফৌজদারি অপরাধ, নানাভাবে আইন লঙ্ঘন করেছেন তাঁরা। সে কারণে এই এফআইআর। ট্রিবিউন পত্রিকার ওই রিপোর্টে বলা হয়, পেটিএমের মাধ্যমে মাত্র ৫০০ টাকা দিলে ১০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট চক্রের জনৈক দালাল আধার সাইটে ঢোকার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। সেখানে যে কোনও আধার নম্বর সার্চ করুন, সংশ্লিষ্ট ব্যক্তির সংরক্ষিত ব্যক্তিগত তথ্য মুহূর্তে আপনার হাতের মুঠোয় এসে যাবে। যদিও ইউআইডিএআই এর পরেও দাবি করেছে, আধার পুরোপুরি সুরক্ষিত, তথ্য ফাঁস কোনওমতেই সম্ভব নয় এই ব্যবস্থা থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE
Kolkata Metro Rail: এক বছর আগে টানেল খোঁড়ার কাজ শুরু করেছিল 'দুর্গা'
Barasat News | বারাসাত মেডিক্যাল কলেজের 'অব্যবস্থা'য় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget