এক্সপ্লোর

Serum Institute Fire : সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন, মৃত ৫, সুরক্ষিত কোভিশিল্ড ভ্যাকসিন

সূত্রের খবর সুরক্ষিত রয়েছে কোভিশিল্ড ভ্যাকসিন। সিরাম ইনস্টিটিউটেই তৈরি হচ্ছে করোনারোধী ভ্যাকসিন কোভিশিল্ড।

পুণে: পুণের সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন লাগে। আগুনের গ্রাসে পড়ে গোটা ইনস্টিটিউট জুড়ে ছড়ায় তীব্র আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছে দমকলের দশটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে দুর্ভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৫ জন। যে ঘটনার শোকপ্রকাশ করেছেন সংস্থার প্রদান আদার পুনাওয়ালা। যদিও সূত্র মারফত মিলেছে স্বস্তির খবর, সুরক্ষিত রয়েছে মজুত কোভিশিল্ড ভ্যাকসিন। সিরাম ইনস্টিটিউটেই তৈরি হয় করোনারোধী ভ্যাকসিন কোভিশিল্ড। জানা গিয়েছে, সিরাম ইনস্টিটিউটের মধ্যে এক প্রশাসনিক ভবনে আগুন লাগে। সিরাম ইনস্টিটিউটটি বেশ কয়েক একর জায়গা জুড়ে অবস্থিত। যে অংশে আগুন লেগেছে, তার আশেপাশের অঞ্চলে কোভিশিল্ড নয়, তৈরি হয় বিসিজি ভ্যাকসিন। কোভিশিল্ড ভ্যাকসিন যে অংশে তৈরি হয় তা আগুন লাগা অংশের থেকে বেশ অনেকটা দূরে। তাই সেখানে আগুনের কোনও আঁচ পড়েনি। তাই করোনারোধী ভ্যাকসিন মজুত থাকার জায়গা অক্ষতই রয়েছে বলে আশ্বস্ত করেছে সিরাম ইনস্টিটিউট। সংস্থার প্রধান আদার পুনাওয়ালা টুইট করে জানান, 'সরকার ও জনসাধারণকে আশ্বস্ত করতে চাই কোভিশিল্ড সুরক্ষিত রয়েছে।'
সংস্থার পক্ষ জানা গিয়েছে, প্রশাসনিক একটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলে আগুন লাগে। সেই ভবনে সিরামের যে কর্মচারীরা বসেন, সেই অংশে আগুন লাগে। বেশিরভাগ কর্মচারীকে নিরাপদে বাইরে বের করে আনা গেলেও আটকে পড়েন বেশ কয়েকজন। পরে ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর খবর স্বীকার করেও নিয়েছেন সিরাম প্রধান আদার পুনাওয়ালা। তিনি জানিয়েছেন, 'অত্যন্ত বেদনাদায়ক খবর পাচ্ছি। কয়েকজন প্রাণ হারিয়েছেন ভয়াবহ অগ্নিকাণ্ডে। আমরা গভীরভাবে শোকাহত গোটা ঘটনায়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।'
দীর্ঘ অপেক্ষার পর দেশজুড়ে শুরু হয়েছে করোনা প্রতিরোধে ভ্যাকসিন নেওয়ার কাজ। প্রথম সারির যোদ্ধাদের প্রথম দুই পর্যায়ে টিকা দেওয়া হবে বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দেওয়া হবে যাদের বয়স ৫০-এর বেশি। এরপর প্রাধান্য পাবে ৫০ বছর কম বয়সি, যাদের কো-মর্বিডিটি আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছিলেন, প্রথম সারির যোদ্ধাদের জন্য বিনমূল্যে টিকাকরণ করা হবে। দেশের ১৩টা শহরে পৌঁছাচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন। যে তালিকায় আছে দিল্লি, আমদাবাদ, কলকাতা, মুম্বই, গুয়াহাটি সহ একাধিক শহর। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সোমবার এক কোটি ১০ লক্ষ ভ্যাকসিনের বরাত দিয়েছে সিরাম ইনস্টিটিউটকে। সিরাম জানিয়েছে, ২০০ টাকায় প্রতি ডোজ মিলতে পারে কোভিশিল্ড ভ্যাকসিন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget