এক্সপ্লোর

প্রত্যেক মাসে বদলাবে গ্যাসের দাম, ইন্টারেস্ট কমল সেভিংস অ্যাকাউন্টে, জেনে নিন আজ থেকে বদলানো একাধিক নিয়ম

দেশের সবথেকে বড় ব্যাঙ্ক এসবিআই ফের ইন্টারেস্ট কমাল সেভিংস অ্যাকাউন্টে। আজ থেকে সেভিংস অ্যাকাউন্টে জমা অর্থে ইন্টারেস্ট পাওয়া যাবে ৩.২৫ শতাংশ। যা আগের থেকে ০.২৫ শতাংশ কম।

মুম্বই : গ্যাসের দাম বা বুকিং, ব্যাঙ্কের টাকা জমা বা তোলা থেকে সেভিংস অ্যাকাউন্টে কম ইন্টারেস্ট। এমনকি ট্রেনের টাইম টেবিল বদল। আজ ১ নভেম্বর থেকে গোটা দেশজুড়ে লাগু হচ্ছে একাধিক নতুন নিয়ম। নতুন পরিবর্তিত নিয়মগুলো জেনে রাখুন- সিলিন্ডার ডেলিভারি- আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে গ্যাস বুকিংয়ের পর সিলিন্ডার ডেলিভারির সময়ে ওটিপি সার্ভিস। গ্যাস বুকিং করা হলে সিলিন্ডার পাওয়ার আগে রেজিস্ট্রার্ড ফোন নম্বরে যাবে একটি ওটিপি। যা ডেলিভারি বয়কে দিলে তবেই সিলিন্ডারের ডেলিভারি পাওয়া যাবে। ইতিমধ্যেই বিভিন্ন গ্যাস বুকিং অপারেটর যে নিয়ম চালু করে দিয়েছে। তবে আজ থেকে নিয়মটি হয়ে গেল বাধ্যতামূলক। তাই আপনার গ্যাস অপারেটরের কাছে ব্যবহার্য নম্বর না দেওয়া থাকলে ব্যহত হতে পারে সিলিন্ডারের ডেলিভারি। ইন্ডেনের বুকিং নম্বর বদল- ইন্ডেন গ্যাস অপারেটরের তরফে আজ থেকে চালু করা হল নতুন গ্যাস বুকিং নম্বর। আর আগের নম্বরে ফোন করে করা যাবে না গ্যাস বুকিং। নতুন নম্বরে ফোন বা মেসেজ করলে তবেই হবে গ্যাস বুকিং। নতুন বুকিং নম্বরটি হল-7718955555 পরিবর্তনশীল হবে গ্যাসের দাম- এবার থেকে প্রত্যেক মাসের শুরুর দিনে স্থির হবে গ্যাসের সিলিন্ডারের দাম। দেশের সরকারি তেল কোম্পানিগুলি যে মূল্য স্থির করবে। যার ফলে প্রত্যেক মাসে গ্যাসের দাম বাড়তে বা কমতে পারে। ব্যাঙ্কে টাকা জমা বা তোলার ক্ষেত্রে- ১ নভেম্বর থেকে ব্যাঙ্কে টাকা জমা বা তোলার নির্দিষ্ট সংখ্যা পেরোলে গুণতে হবে বাড়তি অর্থ। মাসে তিনবারের বেশি টাকা জমা করলে চতুর্থবার থেকে প্রত্যেক জমা করার বারে দিতে হবে ৪০ টাকা বেশি। আর ব্যাঙ্ক ভেদে টাকা তোলার নির্দিষ্ট সীমা পেরোলে গুণতে হবে ১৫০ টাকা জরিমানা। জনধন অ্যাকাউন্টধারীদের টাকা জমার ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও তোলার ক্ষেত্রে যে অতিরিক্ত টাকার অঙ্ক বারপ্রতি ১০০ টাকা করে। সেভিংক্স অ্যাকাউন্টে ইন্টারেস্ট কমাল এসবিআই- দেশের সবথেকে বড় ব্যাঙ্ক এসবিআই ফের ইন্টারেস্ট কমাল সেভিংস অ্যাকাউন্টে। আজ থেকে সেভিংস অ্যাকাউন্টে জমা অর্থে ইন্টারেস্ট পাওয়া যাবে ৩.২৫ শতাংশ। যা আগের থেকে ০.২৫ শতাংশ কম। বদলাল ট্রেনের টাইম টেবিল- আজ থেকে বদলে যাচ্ছে একাধিক ট্রেনের সময়। ১৩ হাজার প্যাসেঞ্জার ট্রেন, ৩০ রাজধানীর সময় বদলে যাচ্ছে। করোনা আবহে এখনও চালু হয়নি লোকাল ট্রেন। যখন থেকে তা চালু হবে তা দৌড়বে নতুন টাইম টেবিল অনুযায়ী।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget