এক্সপ্লোর

দিল্লির গার্গী কলেজে বিক্ষোভ পড়ুয়াদের,তদন্তে পুলিশ, জোর করে 'বহিরাগতদের' ঢুকে ছাত্রীদের নিগ্রহের প্রসঙ্গ উঠল লোকসভাতেও

দিল্লির গার্গী কলেজে ছাত্রীদের শ্লীলতাহানির প্রসঙ্গ উঠল সংসদেও। লোকসভায় কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এই প্রসঙ্গ উত্থাপন করে জানতে চান, এ ব্যাপারে সরকার কী পদক্ষেপ নিচ্ছে? মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল জবাবে বলেন, বাইরের লোকজন কলেজে ঢুকে পড়েছিল। তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

নয়াদিল্লি: দিল্লির গার্গী কলেজে ছাত্রীদের শ্লীলতাহানির প্রসঙ্গ উঠল সংসদেও। লোকসভায় কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এই প্রসঙ্গ উত্থাপন করে জানতে চান, এ ব্যাপারে সরকার কী পদক্ষেপ নিচ্ছে? মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল জবাবে বলেন, বাইরের লোকজন কলেজে ঢুকে পড়েছিল। তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। রাজ্যসভায় আম আদমি পার্টি সাংসদ সঞ্জয় সিংহ বিষয়টি নিয়ে আলোচনার জন্য নোটিশ দিয়েছেন। সঞ্জয় গার্গী কলেজের ঘটনায় সরাসরি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। সেই সঙ্গে মেয়েদের সুরক্ষা নিয়ে কেন্দ্র সরকারকেও নিশানা করেছেন তিনি। নির্দল সাংসদ নবনীত রানা গার্গী কলেজে ছাত্রীদের নিগ্রহের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। এদিকে, নিগ্রহের ঘটনা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন গার্গী কলেজের ছাত্রীরা। সেখানে পৌঁছন দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল। জাতীয় মহিলা কমিশনও এই বিষয়টি নিয়ে কলেজে একটি দল পাঠানোর কথা জানিয়েছেন। অন্যদিকে, দিল্লি পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে এবং কলেজে একটি দলও পাঠিয়েছে। বিক্ষোভকারী ছাত্রীরা বলেছেন, কলেজ কর্তৃপক্ষ যদি অভিযোগ দায়ের না করে, তাহলে তাঁরাই পুলিশের দ্বারস্থ হবেন। উল্লেখ্য, গত ৪-৬ ফেব্রুয়ারি গার্গী কলেজে ছিল বার্ষিক উত্সব। উত্সবের শেষদিন গত ৬ ফেব্রুয়ারি বলিউডের গায়ক জুবিন নটিয়াল এসেছিলেন। উত্সবে প্রবেশের জন্য পাস দেওয়া হয়েছিল। সন্ধে সাড়ে ছয়টা নাগাদ মত্ত অবস্থায় একদল লোক জোর করে ভেতরে ঢোকে। অভিযোগ, অনুষ্ঠান চলাকালে একদল ভেতরে ঢোকে, যারা ছাত্র নয়। তারা ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ১৯৬৭-তে প্রতিষ্ঠিত গার্গী কলেজ ন্যাশনাল এসেসমেন্ট এন্ড এক্রিডিটেশন (ন্যাক)-এর মূল্যায়নে গ্রেড এ-তে রয়েছে। এটি মহিলা কলেজ। দিল্লি ইউনিভার্সিটির সাউথ ক্যাম্পাসে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন এই কলেজে ছাত্রী সংখ্যা প্রায় চার হাজার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার

ভিডিও

Chowman Sea Food Festival | চাউম্য়ানে শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্য়াল। থাকছে ১৮ রকমের সামুদ্রিক খাবারের পদ!
Mamata Banerjee - TMC News | পরিবর্তনের বাংলায় এক অন্য়রকম ২১ জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী!
Mamata Banerjee-Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বুঝিয়ে দিলেন তিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই
Mamata Banerjee-21July News | মঙ্গলবার ৪ ভাগে হল শহিদ স্মরণ | ABP ANANDA LIVE
TMC-Mamata Banerjee - 21July | তৃণমূল জমানায় প্রতি বছরই ২১ জুলাইয়ের শহিদ তর্পণের মঞ্চে দেখা যেত টালিগঞ্জের কলাকুশলী থেকে বিদ্বজ্জনদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget