এক্সপ্লোর

একক বৃহত্তম হয়েও গোয়ায় সরকার গড়তে না পারায় কেন্দ্রীয় নেতৃত্বকে দুষছেন কংগ্রেস বিধায়করা

পানাজি: গোয়ায় ১৭টি আসন পেয়েছে, সরকার গড়ার ম্যাজিক অঙ্ক থেকে চারটি কম। কিন্তু কংগ্রেস একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও যেভাবে নির্দল ও অন্য ছোটখাট দলের সমর্থন জুটিয়ে শেষ পর্যন্ত গোয়ায় বিজেপি সরকার গড়ছে, সেজন্য নিজেদের দলের সর্বোচ্চ নেতৃত্বকেই দুষছেন কংগ্রেস বিধায়করা। ১৩টি আসন পাওয়া সত্ত্বেও গতকাল দিনভর দৌড়ঝাঁপ করে প্রয়োজনীয় সমর্থন সুনিশ্চিত করে সরকার গড়ার দাবি পেশ করে বিজেপি। মনোহর পর্রীকরের নেতৃত্বে সরকার গড়ছে তারা। আজ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দেন কংগ্রেস বিধায়কদের একাংশ। ভালপই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিশ্বজিত্ রানে, তালেইগাঁও থেকে জয়ী হওয়া একমাত্র মহিলা কংগ্রেস বিধায়ক জেনিফার মনসেরাট্টে, সকলেরই বক্তব্য, একক বৃহত্তম দল হিসাবে প্রথম সরকার গড়ার অধিকার কংগ্রেসেরই। কিন্তু ভোটের ফল বেরনোর পর নেতৃত্বের ভূমিকায় তাঁরা হতাশ। অভিযোগ, নেতৃত্ব আসল সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ। রানের মত, পরিষদীয় দলনেতা বাছতে বিলম্ব করেছেন নেতারা। মনসেরাট্টের দাবি, সরকার গড়তে না পারার জন্য দায়ী নেতারাই। তিনি বলেছেন, মানুষ আমাদের পক্ষে রায় দিলেন। কিন্তু নেতারা তার মর্যাদা রাখতে পারলেন না। এর দায় নিতে হবে তাঁদেরই। শনিবার গোয়ায় ভোটের ফল বেরনোর পর ত্রিশঙ্কু বিধানসভা হতেই নির্দল বিধায়ক রোহন খউন্তে বিজেপির প্রতি সমর্থন ঘোষণা করেন। কংগ্রেস যোগাযোগ করার আগেই সেদিনই বিজেপি আলোচনা শুরু করে দেয় গোয়া ফরোয়ার্ড পার্টির তিন বিধায়কের সঙ্গেও। আলেক্সিও রেজিনাল্ডো লোরেন্সো নামে আরেক কংগ্রেস বিধায়কেরও দাবি, মানুষ চেয়েছিল কংগ্রেসের সরকার। কিন্তু দলের নেতারা সেই ইচ্ছাতে সম্মান জানাতে পারলেন না। এদিকে দলের গোয়ার ভারপ্রাপ্ত নেতা তথা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ বিক্ষুব্ধ দলীয় বিধায়কদের আলোচনায় বসবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget