এক্সপ্লোর

সরকার ধর্ষণ রুখতে ব্যবস্থা নিচ্ছে, তবে মেয়েদের বেশি সম্মান দিতে হবে, ছেলেদের আরও দায়িত্বশীল হতে শেখান, বললেন মোদী

নয়াদিল্লি: সরকার ধর্ষণ রুখতে ব্যবস্থা নেবে, কিন্তু আপনাদেরও ছেলেদের আরও বেশি সচেতন করতে হবে। বাবা-মায়েদের পরামর্শ নরেন্দ্র মোদীর। মঙ্গলবার মধ্যপ্রদেশের মান্ডলায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ধর্ষণ সংক্রান্ত অর্ডিন্যান্স জারির সাম্প্রতিক পদক্ষেপের মধ্যে এ ব্যাপারে তাঁর সরকারের সদিচ্ছা ফুটে উঠেছে বলে দাবি করেন। বলেন, শিবরাজজী (মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী) অর্ডিন্যান্সে নাবালিকা ধর্ষণে মৃত্যুদণ্ডের বিষয়টি উল্লেখ করতেই দেখলাম এখানে সবাই উল্লাস প্রকাশ করলেন। দিল্লিতে যে সরকার আছে, তারা আপনাদের কথা শোনে, সেইমতো সিদ্ধান্ত নেয়। তাই দানবীয় আচরণ মোকাবিলায় কেন্দ্র মৃত্যুদণ্ডের সংস্থান রেখেছে। কিন্তু মেয়েদের নিরাপত্তার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে বলে অভিমত জানিয়ে তিনি বলেন, সব পরিবারকে মেয়েদের আরও বেশি সম্মান, মর্যাদা দিতে হবে। ঘরের ছেলেদের আরও বেশি দায়িত্বশীল করে তুলতে হবে। এতে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা কঠিন ব্যাপার হবে না। এজন্য সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে আমাদের। বলেন, মেয়েদের সঙ্গে যে পশুর মতো আচরণ করবে, তাকে ফাঁসিতে লটকানো হবে। উন্নাও, কাঠুয়ায় নাবালিকা ধর্ষণ, খুনে দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। গত ২১ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভা এক অর্ডিন্যান্স অনুমোদন করেছে যাতে ১২-র কমবয়সি মেয়ের ধর্ষণে দোষীকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। সেই প্রেক্ষাপটেই আজ মান্ডলার রামনগরে জাতীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনে এ কথা বললেন মোদী।

সেরা শিরোনাম

RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget