এক্সপ্লোর

আগামী শীতকালীন অধিবেশনেই মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ করার ভাবনা মোদী সরকারের

নয়াদিল্লি: সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করার ভাবনাচিন্তা করছে মোদী সরকার। এই বিল পাশ হলে লোকসভা ও রাজ্য বিধানসভার এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

বিজেপির এক প্রবীণ নেতা জানান, দলের শীর্ষ নেতৃত্ব গত কয়েকদিন ধরেই বিল নিয়ে ভাবনাচিন্তা চালাচ্ছে। এর আগে, বহুবার কেন্দ্রে ক্ষমতাসীন সরকার এই বিল আনার চেষ্টা করেছে। কিন্তু, প্রতিবার রাজনৈতিক দলগুলির মধ্যে চরম বিভেদ দেখা গিয়েছে।

ওই নেতা জানান, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই বিলটি পেশ করা হবে। তবে, বিলে কোনও পরিবর্তন করা হবে কি না, সেই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ওই নেতা। শুধু জানান, বিষয়টি এখনও দলে বিবেচনাধীন।

গতকালই, সনিয়া গাঁধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে মহিলা সংরক্ষণ বিল দ্রুত পাশ করার আহ্বান জানান। কংগ্রেস সভানেত্রী বলেন, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে অনায়াসেই এই বিল পাশ করাতে পারবে সরকার। এই ক্ষেত্রে কেন্দ্রকে কংগ্রেস পূর্ণ সমর্থন করবে বলেও আশ্বাস দেন সনিয়া।

যদিও, বিজেপি নেতাদের দাবি, মহিলা সংরক্ষণ বিল নিয়ে এখন রাজনীতি করছে গাঁধী-পরিবার। কারণ, ক্ষমতায় থাকাকালীন, শরিক-কোন্দলের কারণে ইউপিএ সংসদে এই বিল পেশ করতে পারেনি। এখন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে কংগ্রেস দেখাতে চাইছে, তারা কতটা আন্তরিক।

প্রসঙ্গত, প্রস্তাবিত মহিলা সংরক্ষণ বিলকে অধিকাংশ বড় দল সমর্থন করলেও, একাধিক আঞ্চলিক ও ছোট দলগুলি বিরোধিতা করে। বিজেপি, কংগ্রেস ও বামেরা এই বিল সমর্থন আগেও করেছে। কিন্তু, আরজেডি ও সমাজবাদী পার্টি বিলের বিরোধিতা করে। তাদের দাবি, এই বিলে সংখ্যালঘু ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণিভুক্ত মহিলাদের পৃথক সংরক্ষণ দিতে হবে।

১৯৯৬ সালে বিলটি প্রথমবার পেশ করে সংযুক্ত ফ্রন্ট সরকার। পরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার বেশ কয়েকবার চেষ্টা করে বিল পেশ করতে। কিন্তু, উভয় কক্ষে কোনওবার বিল পাশ করানো সম্ভব হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget