এক্সপ্লোর
অস্ট্রেলিয়াকে বিঁধে হরভজনের টুইট, পিচ ব্যাটিং সহায়ক না হলে লজ্জা আরও বাড়ত টিম পেনদের

সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামলেই হরভজন সিংহকে দেখা যেত আগুনে ফর্মে। এবার মাঠের বাইরে থেকেও টিম পেনদের অস্বস্তিতে ফেলে দিলেন ভাজ্জি। সিডনি টেস্টের শেষ দিন বৃষ্টিতে পণ্ড হয়ে ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়ে যেতেই সোশ্যাল মিডিয়ায় তিনি পরামর্শ দিলেন, ঘরোয়া ক্রিকেটের খোলনলচে অবিলম্বে বদলানো উচিত অস্ট্রেলিয়ার। কয়েকজন প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটার দাবি করেছেন, টেস্ট সিরিজের পিচ অতিরিক্ত ব্যাটিং সহায়ক হওয়ায় টিম পেনদের সমস্যায় পড়তে হয়েছে। যদিও ভাজ্জি আক্রমণাত্মক সুরে বলেছেন, পিচ বোলারদের সাহায্য করলে লজ্জা আরও বাড়ত অস্ট্রেলিয়ারই। বিরাট কোহলিদের ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ার পরই হরভজন টুইট করেন, অস্ট্রেলিয়রা ভাগ্যবান যে, পিচগুলো ব্যাটিং সহায়ক ছিল। তা নাহলে ভারতীয় বোলাররা প্রত্যেকবার ওদের ১৭৫-২০০ রানের মধ্যে অল আউট করে দিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে এতটাই আক্রমণাত্মক থাকতেন হরভজন যে, বারবার বিতর্কেও জড়িয়েছেন। সেই ভাজ্জিই এবার অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর উপায় বাতলে দিচ্ছেন। হরভজন টুইটারে পরামর্শ দিয়েছেন, ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে গুরুত্ব দেওয়া উচিত অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ডের। পরিকাঠামোর উন্নয়ন ঘটানো উচিত। তবেই ফিরতে পারে অস্ট্রেলিয়ার সোনালি দিন। সেই সঙ্গে হরভজন হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন, #ফাইন্ডট্যালেন্ট। হরভজনের সুরেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন কটাক্ষ করেছেন, গোটা সিরিজে যে দলের ব্যাটসম্যানেরা সর্বোচ্চ ৩২৬ রান তোলে, তাদের অন্তত পিচ ব্যাটিং সহায়ক হয়েছে বলে অজুহাত দেওয়া মানায় না।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















