এক্সপ্লোর

কাশ্মীরী পন্ডিতরা ঘরে ফিরুন, নিরাপত্তার ভার আমাদের, বলল বুরহানের ‘উত্তরাধিকারী’

শ্রীনগর: নয়ের দশকে সন্ত্রাস, হুমকির মুখে দলে দলে ভীত-সন্ত্রস্ত হিন্দু পন্ডিতদের ভিটেমাটি ফেলে কাশ্মীর উপত্যকা ছাড়ার জন্য তাদেরই দায়ী করা হয়, সেই হিজবুল মুজাহিদিনের গলাতেই এবার পন্ডিত-প্রীতির বার্তা। জম্মু ও দেশের অন্যত্র উদ্বাস্তু শিবিরে দুর্দশায় জীবন কাটানো পন্ডিতদের উপত্যকায় ফেরার ডাক দিল নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির উত্তরাধিকারী জাকির রশিদ ভাট ওরফে ‘মুসা’। এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় সে বলেছে, আমরা কাশ্মীরী পন্ডিতদের তাঁদের ঘরে ফেরার আবেদন জানাচ্ছি। ওঁদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। শোনা যায়, বুরহানের ‘উত্তরাধিকারী’ সে-ই। ঘরছাড়া পন্ডিতদের নিরাপত্তার আশ্বাস দিয়ে সে বলেছে, যে পন্ডিতরা কাশ্মীর ত্যাগ করেননি, তাঁদের দেখুন। ওদের কেউ হুমকি দিয়েছে, না হেনস্তা বা হত্যা করেছে? ভিডিওতে সামরিক পোশাকে থাকা ভাটকে গ্রেনেড হাতে নিয়ে নাড়াচাড়া করতে দেখা গিয়েছে। পাঞ্জাবের এক কলেজে ইঞ্জিনিয়ারিং পাঠরত ভাট মাঝপথে পড়াশোনা ছেড়েছুড়ে কয়েক বছর আগে নাম লেখায় হিজবুলে। ভিডিও-বার্তায় সে অদ্ভূত যুক্তি দিয়েছে যে, মুসলিমদের ঘাড়ে দোষ চাপাতে সম্পূর্ণ প্ল্যানমাফিক কাশ্মীরী পন্ডিতদের উপত্যকা ছাড়তে বাধ্য করা হয়েছিল। তার দাবি, পাঞ্জাবের ‘অপারেশন ব্লু স্টারে’র কায়দায় কাশ্মীর উপত্যকায়ও অভিযান চালানোর পরিকল্পনা ছিল সরকারের। হিজবুল সংগঠনে শিখ যুবকদের সামিল করার কথাও জানিয়েছে সে।  ভাট বলেছে, শিখ ভাইয়েরা হিজবুলে ওদের নেওয়ার আবেদন জানিয়েছে। ওদের পাশে আছি আমরা, সম্ভব হলে ওদের নিয়ে সংগঠনে আলাদা ইউনিট গড়ব। সম্প্রতি উপত্যকায়, বিশেষত দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে খুশি ভাটের দাবি, অনেক যুবকই জিহাদে সামিল, অস্ত্রশস্ত্র ছিনতাই করে আমাদের দলে সামিল হয়েছে।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget