এক্সপ্লোর

রামদেবের পতঞ্জলিকে টক্কর দিতে সস্তায় ভেষজ-প্রাকৃতিক পণ্য বাজারে আনছে হিন্দুস্তান ইউনিলিভার

নয়াদিল্লি: দেশের ভোগ্যপণ্যের বাজারে বহুজাতিক কর্পোরেট সংস্থাগুলিকে কড়া টক্করের মুখে ফেলে দিয়েছে যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ। অপেক্ষাকৃত স্বল্প দামে নতুন নতুন পণ্য এনে বাজারে ব্যাপক সাড়া ফেলছে পতঞ্জলি। এই অবস্থায় নতুন এই চ্যালেঞ্জারকে চ্যালেঞ্জ জানাতে উঠেপড়ে লেগেছে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলি।  দেশের বৃহত্তম ফাস্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার (এইচইউএল) কড়া টক্কর ছুঁড়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শ্যাম্পু থেকে শুরু করে বিভিন্ন ধরনের পার্সোনাল কেয়ার ব্র্যান্ড রয়েছে এইচইউএল-এর। এবার ভেষজ পণ্য বাজারে এনে রামদেবের পতঞ্জলির সঙ্গে সরাসরি লড়াইয়ে নামতে চলেছে কোম্পানি। দেশে ভেষজ-প্রাকৃতিক পণ্যের চাহিদা ক্রমশ বাড়ছে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে পতঞ্জলি। এই বাজার দখলে এবার লিভার আয়ুসের পুনরুজ্জীবন ঘটাচ্ছে এইচইউএল ।এর আওতায় ৩০ থেকে ১৩০ টাকা মূল্যের একাধিক পার্সোনাল কেয়ার পণ্য বাজারে আসবে। অপেক্ষাকৃত স্বলদামের এই পণ্যসম্ভার সরাসরি পতঞ্জলির পণ্যের সঙ্গে লড়াইয়ে নামবে। ফেস প্যাক, ফেস ওয়াশ, শীতের ক্রিম থেকে শেভিং জেল, বডি লোশন, লিপ বামের মতো বিভিন্ন পণ্য রয়েছে পতঞ্জলির। রামদেবের বক্তব্য অনুযায়ী, পতঞ্জলির পণ্যের যোগান বাজারের চাহিদা মেটাতে পারছে না। তাই দেশের বিভিন্ন স্থানে উত্পাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে রামদেব জানিয়েছিলেন ২০১৫-১৬ তে পতঞ্জলির বিক্রির পরিমাণ ৫০০০ হাজার কোটি টাকা ছুঁয়েছে। এইচইউএল তাদের আয়ুর্বেদিক ব্র্যান্ড লিভার আয়ুসের পুরুজ্জীবন ঘটানোর পরিকল্পনা বেশ কয়েকমাস আগেই নিয়েছে বলে জানা গিয়েছে। ২০০১-এ এই ব্র্যান্ড চালু করেছিল এইচইউএল। কিন্তু গত দশকে বাজারে একেবারে সাড়া ফেলতে পারেনি লিভার আয়ুস। কিন্তু পতঞ্জলির পণ্যের সাফল্য ও বাজারে ভেষজ-প্রাকৃতিক পণ্যের চাহিদা বৃদ্ধির ফলে পরিস্থিতি গত কয়েক বছরে আমূল বদলে গিয়েছে। একটি সমীক্ষা অনুসারে এই পণ্যের চাহিদা ২০১৬-র ৪৩,৫০০ কোটি টাকা থেকে বেড়ে ২০২০-তে হবে ৫১,৭০০ কোটি টাকা। এই চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি এই বাজার ধরার উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগে সামিল হচ্ছে এইচইউএল।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget