এক্সপ্লোর

জলে ভাসার জন্য তৈরি ভারতের সর্বাধুনিক ডেস্ট্রয়ার ‘মর্মুগাও’

নয়াদিল্লি:  আর ঠিক দুদিনের অপেক্ষা। আগামী শনিবার প্রথমবার জলে ভাসতে চলেছে দেশে তৈরি বিশ্বের অন্যতম বিপজ্জনক বলে উল্লিখিত সর্বাধুনিক প্রযুক্তির ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ ‘মর্মুগাও’। প্রতিরক্ষা সূত্রের খবর, এই জাহাজটি তৈরি হচ্ছে মুম্বইয়ের মাজগাঁও ডকে। আগামী ২ বছরের মধ্যে ভারতের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে এই রণতরী। কেন এত বিপজ্জনক আখ্যা দেওয়া হয়েছে মর্মুগাও-কে? জানা গিয়েছে, মর্মুগাও হল কেন্দ্রের প্রজেক্ট ১৫-বি আওতাধীন দ্বিতীয় জাহাজ। বলা হচ্ছে, এর আগে এত উন্নত যুদ্ধজাহাজ ভারতে তৈরি হয়নি। মোট চারটি এধরনের জাহাজ নির্মাণ হবে। মোট খরচ প্রায় ৩০ হাজার কোটি টাকা। কী আছে মর্মুগাও-তে? জানা গিয়েছে, জাহাজটির মোট ভর প্রায় ৭,৩০০ টন। দৈর্ঘ্য ১৬৩ মিটার। জাহাজটিকে শক্তি জোগায় চারটি ইউক্রেনীয়-জাত গ্যাস টার্বাইন ইঞ্জিন। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ নটের কিছু বেশি(৫৬ কিলোমিটার)। নৌসেনা সূত্রে খবর, জাহাজে ৫০ জন অফিসার এবং ২৫০ নাবিকের থাকার সংস্থান রয়েছে। একবারে জাহাজটি ৪ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত যাত্রা করতে সক্ষম। জানা গিয়েছে, এই জাহাজটি বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তিসম্পন্ন মিসাইল ডেস্ট্রয়ার গোত্র-ভুক্ত। এতে রয়েছে সর্বাধুনিক সমরাস্ত্র, উচ্চক্ষমতাসম্পন্ন স্টেলথ মোড (শত্রুর রেডারে অধরা) এবং স্বয়ংক্রিয় যন্ত্রাংশ। mormugao নৌসেনা সূত্রে খবর, এই জাহাজে রয়েছে বিশ্বের অন্যতম সেরা বলে পরিচিত ইজরায়েলি মাল্টি-ফাংশান সার্ভেলেন্স থ্রেট অ্যালার্ট রেডার (সংক্ষেপে এমএফ-স্টার), যা কয়েক’শ দূর থেকেও আকাশে থাকা যে কোনও শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্রকে অবলীলায় নিশানা করতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, একবার এই নিশানা স্থির (সামরিক পরিভাষায় টার্গেট লক)হয়ে গেল এমএফ-স্টার স্বয়ংক্রিয়ভাবে তার টার্গেটের দিকে একাধিক দূরপাল্লার ভূমি থেকে আকাশ (এলআর-স্যাম) ‘বারাক-৮’ ক্ষেপণাস্ত্রকে পাঠিয়ে দেয়। ফলে, বাঁচার কোনও সম্ভাবনা থাকে না শত্রুর। ভারত ও ইজরায়েলের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এলআর-স্যাম ক্ষেপণাস্ত্র। এর সর্বাধিক পাল্লা ৭০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটি এতটাই শক্তিশালী ও নিখুঁত, যে বিশ্বের তাবড় তাবড় সুপারপাওয়ার দেশ এর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ঠিক যেমনটা করেছে ভারত-রুশ যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ওপর। এখানে বলে রাখা প্রয়োজন, মর্মুগাও-তে ব্রহ্মোস মিসাইলও থাকবে। যা ৩০০ কিলোমিটার দূরে থাকা ভূমি ও আকাশে যে কোনও শত্রু নিশানাকে ধ্বংস করতে সক্ষম। এই সব বিষয়গুলিই মর্মুগাও যুদ্ধজাহাজকে আরও বিধ্বংসী করে তুলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget