এক্সপ্লোর

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে আমেরিকায় গ্রেফতার ভারতীয় পরমাণু বিজ্ঞানী

মীরাট: আমেরিকার টেক্সাসের ডিটেনশন সেন্টারে ডিসেম্বর থেকে বন্দি এক ভারতীয় পরমাণু বিজ্ঞানী। তাঁর বিরুদ্ধে এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ রয়েছে। মেয়েটিকে অনুসরণও নাকি করতেন তিনি। অভিযুক্তের নাম তরুণ কে ভরদ্বাজ, বয়স ৩৮। যদিও তাঁর দাবি, তিনি জাতি বিদ্বেষের শিকার, কোনও অপরাধ করেননি। এ অ্যান্ড এম ইউনিভার্সিটির ওই ছাত্রীকে তাঁর ভাল লাগত বলে স্বীকার করে নিয়েছেন। কিন্তু যেভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে তা উচ্চপর্যায়ের দুর্নীতির পরিচয়বাহী বলে তাঁর দাবি, কারণ যে মেয়েটিকে উত্যক্ত করার অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে তাঁকে তাঁর ভাল লাগত, সুতরাং তাঁর সঙ্গে আলাপ জমানোর চেষ্টা কোনও অপরাধ নয়। হিউস্টনের ভারতীয় দূতাবাস কর্মীরা অবশ্য জানাচ্ছেন, এই ব্যক্তির বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ উঠেছে। আদালতে শুনানি শেষ হলে তাঁকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। বুলন্দশহরে থাকে ভরদ্বাজের পরিবার। তাদেরও দাবি, তিনি জাতিবিদ্বেষের শিকার। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে পিএইচডি করার পর ২০০৭ সালে গবেষণা করতে আমেরিকা যান ভরদ্বাজ। টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটিতে পরমাণু নিয়ে গবেষণা করতেন তিনি। ২০১৫-র জানুয়ারি থেকে অগাস্টের মধ্যে বেশ কয়েকবার গ্রেফতার করা হয় তাঁকে। তখনও তাঁর বিরুদ্ধে এক ছাত্রীকে বিরক্ত করার অভিযোগ ওঠে। বন্ডে মুক্তি পান তিনি কিন্তু তারপরেও বারবার এই কাণ্ড ঘটিয়েছেন।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget