এক্সপ্লোর

তাৎক্ষনিক তিন তালাক বেআইনি, জামিন-অযোগ্য অপরাধ হবে, স্বামীর ৩ বছর জেল, জরিমানা, খসড়া আইন কেন্দ্রের

নয়াদিল্লি: গত আগস্টে সুপ্রিম কোর্ট তাৎক্ষনিক তিন তালাক একতরফা, অসাংবিধানিক বলে রায় দেওয়ার পরও এই নিন্দনীয় কুপ্রথার ব্যবহার বন্ধ হয়নি। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন আন্তঃমন্ত্রীগোষ্ঠীর খসড়া আইনে তাৎক্ষনিক তিন তালাক ঘোষণা বেআইনি, বাতিল প্রথা বলা হল। 'মুসলিম মহিলাদের বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষা' শিরোনামে ওই খসড়ায় তিন তালাক দেওয়া স্বামীর তিন বছরের কারাবাস, জরিমানা হবে বলে জানানো হয়েছে। একতরফা তিন তালাক ঘোষণা জামিন-অযোগ্য, ধর্তব্যযোগ্য অপরাধ বলে দেখা হবে। খসড়াটি রাজ্য সরকারগুলিকে পাঠিয়ে এ ব্যাপারে তাদের মতামত চাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে জবাব পাঠাতে বলা হয়েছে রাজ্যগুলিকে। ওই মন্ত্রিগোষ্ঠীতে আছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও তাঁর মন্ত্রকের প্রতিমন্ত্রী পি পি চৌধুরি। প্রস্তাবিত আইনটি প্রযোজ্য হবে শুধুমাত্র তাৎক্ষনিক তিন তালাক বা তালাক-ই-বিদ্দতের ক্ষেত্রে। আইনে নির্যাতিতাকে নিজের ও তাঁর নাবালক সন্তানের জন্য 'যথোপযুক্ত ভাতা' দাবি করে ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হওয়ার অধিকার দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে নাবালক সন্তানের অধিকারও দাবি করতে পারবেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাজিস্ট্রেট। খসড়া আইনে মৌখিক, লিখিত বা এসএমএস, ই মেল, হোয়াটসঅ্যাপের মতো যাবতীয় ইলেকট্রনিক মাধ্যম, যে কোনও ভাবে ঘোষণা করা তিন তালাক বেআইনি বলে দেখা হবে। সূত্রের খবর, খসড়ায় নির্যাতিতাকে ভাতা ও শিশুর অধিকার দেওয়ার বিধি রাখা হয়েছে এই কারণে যাতে স্বামী স্ত্রীকে বাড়ি ছাড়তে বললে তিনি আইনি সুরক্ষা পান। জম্মু ও কাশ্মীর বাদে দেশের সর্বত্র আইনটা কার্যকর হবে। এক সরকারি অফিসার জানান, সরকারের ধারণা ছিল, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর আপনা থেকেই তাৎক্ষনিক তালাক দেওয়ার প্রথা বন্ধ হয়ে যাবে। কিন্তু তিন তালাক চলছেই। ওই রায়ের আগে ১৭৭টি তিন তালাকের অভিযোগ নথিভুক্ত হয়, রায় বেরনোর পর ৬৬টি। শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। তাই সরকার আইন চালু করার রাস্তায় হাঁটছে। গার্হস্থ্য হিংসা রোধ আইনের ধারাগুলি তিন তালাকের ক্ষেত্রে নির্যাতিতার তেমন কাজে আসছে না।

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget