এক্সপ্লোর

আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের স্বস্তি, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় সাময়িক স্বস্তি পেলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। ইডি ও সিবিআই-এর দায়ের করা মামলায় তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে আদালত। ইডি-কে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন বিচারপতি এ কে পাঠক। এর আগে গত ২৫ এপ্রিলও চিদম্বরমের আগাম জামিনের আর্জি মঞ্জুর করে হাইকোর্ট। এই কংগ্রেস নেতাকে তদন্তে সহযোগিতা করা এবং আদালতের আগাম অনুমতি ছাড়া দেশ না ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ইডি-কে নির্দেশ দেওয়া হয়, আজকের আগে পর্যন্ত চিদম্বরমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। আজ শুনানির সময় সিবিআই-এর আইনজীবী জানান, তাঁরা ইতিমধ্যেই জবাব দিয়েছেন। তাই এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি অল্পদিনের মধ্যেই হওয়া উচিত। কিন্তু বিচারপতি পাঠক বলেন, বিচারপতির সংখ্যা কম হওয়ায় তাঁদের উপর চাপ বেড়ে যাচ্ছে। তাই দ্রুত শুনানি সম্ভব নয়। সরকারকে বিচারপতি নিয়োগেরও পরামর্শ দেন তিনি। চিদম্বরমের আইনজীবী রমেশ গুপ্তও বলেন, সরকার বিচারপতি নিয়োগ করছে না। ফলে মামলার চাপ বেড়ে যাচ্ছে। ৩,৫০০ কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি এবং ৩০৫ কোটি টাকার আইএনএক্স মিডিয়ায় মামলায় চিদম্বরমের ভূমিকা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। ইউপিএ-১ সরকারের আমলে এই দু’টি চুক্তি হয়। সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন চিদম্বরম। তিনি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর
Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের
Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget