এক্সপ্লোর
বিজেপিতে যোগ দিচ্ছেন মুলায়মের পুত্রবধূ অপর্ণা? জল্পনা

লখনউ: বিজেপি-তে পা বাড়িয়ে রেখেছেন মুলায়ম সিংহ যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব? মুলায়মের ছোট ছেলে প্রতীকের স্ত্রী অপর্ণা যে এনজিও চালান, তাদের কানহা উপবন নামে একটি গোশালা আছে। সেখানে আজ খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরিদর্শনের পরই এ নিয়ে জল্পনা চরমে। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্রে সমাজবাদী পার্টি (সপা)-র টিকিটে প্রার্থী হয়ে ভোটে লড়ে হেরে যান অপর্ণা। আদিত্যনাথের সফরের পর তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অপর্ণা কিন্তু সেই জল্পনা খারিজ খেলা। এই মূহূর্তে কিছুই বলা যাচ্ছে না। করেননি। বরং অপর্ণা বলেন, সময়ই উত্তর দেবে। রাজনীতির সম্ভাবনার জল্পনার শুরু আজ নয়, আদিত্যনাথ সবে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার কয়েকদিনের মধ্যেই গত ২৪ মার্চ অপর্ণা তাঁর স্বামীকে নিয়ে আদিত্যনাথের সঙ্গে দেখা করেন। তখন সপা শিবির থেকে জল্পনা ওড়াতে বলা হয়, এটা স্রেফ সৌজন্য সাক্ষাত্, তার বেশি কিছু নয়। এর আগে লখনউয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি কর্মসূচিতেও হাজির হয়ে কৌতূহল সৃষ্টি করেছিলেন অপর্ণা।
Before You Go
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















