এক্সপ্লোর

নয়া ইতিহাস ইসরোর, ১০৪ টি উপগ্রহ নিয়ে সফল উত্‍‍‍ক্ষেপণ পিএসএলভি সি-থার্টি সেভেন-এর

শ্রীহরিকোটা:  ভারতীয় মহাকাশ বিজ্ঞানে ফের নয়া ইতিহাস গড়ল ইসরো। একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ নিয়ে সফল উত্‍‍‍ক্ষেপণ হল পিএসএলভি সি-থার্টি সেভেন-এর। প্রসঙ্গত, এই সফল উত্‍‍‍ক্ষেপণের সঙ্গে নিজের রেকর্ড নিজেই ভাঙল ইসরো। আজকের এই সাফল্যের পর ভারতের মহাকাশ বিজ্ঞানের ইতিহাসের পাতায় সোনার অক্ষরে নাম লেখা থাকবে ইসরোর। আজ সকাল ৯টা বেজে ২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে যাত্রা করল ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি সি-৩৭। পৃথিবী থেকে বয়ে নিয়ে গেল ১০৪টি কৃত্রিম উপগ্রহ। ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার ওপরে বিশেষ কক্ষপথে স্থাপিত হবে সেগুলি। যে ১০৪টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল পিএসএলভি সি-৩৭,  তার মধ্যে ভারতীয় উপগ্রহ মাত্র ৩টি। ১০১টিই বিদেশি। বিদেশি কৃত্রিম উপগ্রহগুলির মধ্যে আবার ৮৮টি আমেরিকার। বাকিগুলি জার্মানি, ইজরায়েল, কাজাখস্থান, নেদারল্যান্ডস, সুইত্জারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহির। ইসরো সূত্রে খবর,  ৩ লক্ষ ২০ হাজার কেজি ওজনের পিএসএলভি সি-৩৭ মহাকাশে বয়ে নিয়ে গেছে ১ হাজার ৫০০ কেজি ওজনের ১০৪টি কৃত্রিম উপগ্রহ। যার মধ্যে ভারতীয় উপগ্রহ কার্টোস্যাট টু-ডি-র ওজন ৬৫০ কেজি এবং দু’টি ১৫ কেজি করে ওজনের ছোট উপগ্রহ INS 1A এবং INS 1B। বাকি ১০১টি বিদেশি কৃত্রিম উপগ্রহের ওজন ৮২০কেজি। ২০০৮ সালে একই সঙ্গে ১০টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ইসরোর রকেট। নিজের সেই রেকর্ড ইসরো নিজেই ভেঙেছে ২০১৬ সালের ২২ জুন। এক বুধবারের সকালে পিএসএলভি সি-৩৪ মহাকাশে পৌঁছে দিয়েছিল ২০ টি কৃত্রিম উপগ্রহ। বুধের সকালের সেই রেকর্ড আবার ভাঙল আর এক বুধবারে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget