এক্সপ্লোর

হৃদরোগে আক্রান্ত জয়ললিতা, অবস্থা সঙ্কটজনক

চেন্নাই: হৃদরোগে আক্রান্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।  চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি তিনি।   হাসপাতাল সূত্রে খবর, বিকেল ৫ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন এআইএডিএমকে নেত্রী। তাঁর অবস্থা সঙ্কটজনক, জানিয়েছেন চিকিত্সকরা। চিকিৎসার জন্য গঠিত হয়েছে ‘মেডিক্যাল টিম’। বিশেষজ্ঞ দলে রয়েছেন কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট এবং ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্টরা। দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এইমস্-এর চিকিত্সকদের একটি দল। যোগাযোগ করা হয়েছে লন্ডনের চিকিত্সক ড. রিচার্ড বিলের সঙ্গে। jaya এআইএডিএমকে নেত্রীর অসুস্থতার খবর শুনেই মুম্বই থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন মহারাষ্ট্র ও তামিলনাড়ুর রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও। ইতিমধ্যেই অ্যাপোলো হাসপাতালে এসে পৌঁছেছেন তিনি। রাজ্যপালকে ফোন করে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ১০ মিনিট কথা হয় তাঁদের মধ্যে। জয়ললিতার দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। জয়ললিতার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।  অ্যাপোলোর চেয়ারম্যানকে ফোন করে খবরাখবর নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে আধা সেনা। সিআরপিএফের ডিজিকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাপোলো হাসপাতালের বাইরে রাখা হয়েছে পুলিশ বাহিনী। জয়ললিতার আরোগ্য কামনা করেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। দ্রুত সেরে উঠুন আম্মা,প্রার্থনা জানিয়েছেন ডিএমকে প্রেসিডেন্ট এম করুণানিধি। উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, জ্বর এবং ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে গত ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন জয়া আম্মা। এরপর তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। সম্প্রতি হাসপাতালের চেয়ারম্যান জানান, জয়া আম্মার ফুসফুসে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে। ট্র্যাকিওস্টমি টিউব ভালভের মাধ্যমে কথাও বলেছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আড়াই মাসের মাথায় পুরোপুরি সুস্থ জয়ললিতা। তিনি নিজে সম্পূ্র্ণ সুস্থ অনুভব করলেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আজই দিনের শুরুতে এআইএডিএমকে মুখপাত্র জানান, পুরোপুরি সেরে উঠেছেন নেত্রী। ফিজিকাল এক্সারসাইজ, ফিজিওথেরাপি চলছে। ঠিকমতো খাওয়া দাওয়া করছেন তিনি। কিন্তু সন্ধ্যেতেই হৃদরোগে আক্রান্ত হলেন জয়া আম্মা। নেত্রীর অসুস্থতার খবর শুনেই হাসপাতালের বাইরে ভিড় করতে শুরু করেন দলীয় সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন আম্মার অনুগামীরা। JAYA2

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget