এক্সপ্লোর

জেএনইউ-তে হামলার নিন্দা চিদম্বরমের, ‘ফ্যাসিবাদী আচরণ, দায় নিতে হবে অমিত শাহকে’

জেএনইউয়ের ঘটনা দেখার পরও কেন পুলিশ কমিশনার ক্যাম্পাসে গেলেন না?

নয়াদিল্লি: জেএনইউ-তে বর্বরোচিত হামলার দায় কার? এই দায় দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পটনায়েকের। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায় অমিত শাহেরও। সোমবার সাংবাদিক সম্মেলন করে এভাবেই তোপ দাগলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। দেশের অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ঢুকে সবরমতী গার্লস হস্টেলে ভাঙচুরের ঘটনা এবং পড়ুয়া সহ শিক্ষিকার ওপর আক্রমণকে ‘ফ্যাসিবাদী আচরণ’ বলে তীব্র নিন্দা করেছেন তিনি। সাংবাদিক বৈঠকে প্রাক্তন অর্থমন্ত্রী প্রশ্ন তোলেন, টেলিভিশনে জেএনইউয়ের ঘটনা দেখার পরও কেন পুলিশ কমিশনার ক্যাম্পাসে গেলেন না? ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে সর্বসমক্ষে নিয়ে আসার দাবিও তুলেছেন তিনি।

আরও পড়ুন- ‘প্রত্যেকটি লোহার রডের জবাব বিতর্ক ও আলোচনার মাধ্যমে ফিরিয়ে দেওয়া হবে’, মাথায় ব্যান্ডেজ নিয়ে বললেন ঐশী

এই ঘটনা অরাজকতার প্রকৃষ্ট উদাহরণ। কেন্দ্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, লেফটেনেন্ট জেনারেল এবং পুলিশ কমিশনারের সামনে দেশের রাজধানীতে অবস্থিত অভিজাত বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনাই প্রমাণ করে, চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে, মন্তব্য পি চিদম্বরমের।

রবিবার জেএনইউ-তে হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৬ জন। তাঁদের মধ্যে ২২জন পড়ুয়া। এদের মধ্যে রয়েছেন জেএনইউ-এর সভানেত্রী ঐশী ঘোষও। তাঁর মাথা ফেটেছে, সেলাই পড়েছে। আক্রান্ত হয়েছেন শিক্ষিকা সহ নিরাপত্তরক্ষীরাও। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলা চালিয়েছে এবিভিপি-র সদস্যরাই। এসএফআই সহ বাম ছাত্রসংগঠনও আরএসএস-এর ছাত্র সংগঠনের ওপর আঙুল তুলেছে।

আরও পড়ুন- হীরক রাজত্বে পাঠশালায় আক্রমণ’, জেএনইউ হামলার তীব্র নিন্দায় পরমব্রত, সরব অনুপম, মিমি, নুসরতও

প্রশ্ন উঠছে, এমন ন্যক্কারজনক ঘটনার পরও কেন কাউকে গ্রেফতার করতে পারল না স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে থাকা দিল্লি পুলিশ? এই প্রসঙ্গে ২০১৬ সালে জেএনইউ ক্যাম্পাসে ‘ভারত বিরোধী’ স্লোগান ওঠার কথা টেনে আনেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, “যে ছাত্ররা ভারত বিরোধী স্লোগান দিয়েছেন তাঁরা কেনও এখনও গারদের বাইরে? অরবিন্দ কেজরীবাল পুলিশকে তাঁদের গ্রেফতারের অনুমতি দেননি”। প্রসঙ্গত, জেএনইউ-এর ঘটনায় দিল্লি পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চের হাতে এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget