এক্সপ্লোর

বাম-কং ভোট টেনে কেরলে এবার খাতা খোলার সম্ভাবনা, আশাবাদী বিজেপি

তিরুঅনন্তপুরম: কেরলে ভোট বরাবর দ্বিমুখী। এখানে লড়াই চলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ও সিপিএম নেতৃত্বাধীন এলডিএফের মধ্যে। কংগ্রেসের এখানে মুসলিম লিগের সঙ্গে সমঝোতা থাকায় মুসলিম ভোট বেশিটাই পকেটে পোরে তারা। উল্টোদিকে খানিকটা অদ্ভূতভাবেই হিন্দু ভোট যায় ‘ঈশ্বরে বিশ্বাসহীন’ বলে দাবি করা বামেদের ঝুলিতে। কিন্তু এবার কেরলের ভোটে আর একটি তৃতীয় সম্ভাবনাও দেখা যাচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে, বামেদের হিন্দু ভোটব্যাঙ্ক বেশ খানিকটা ঢলে পড়তে পারে বিজেপির দিকে। আর তাই যদি হয়, এই প্রথম বদলে যেতে পারে ‘ঈশ্বরের আপন দেশে’-র রাজনৈতিক মানচিত্র। স্থানীয় রাজনীতির বাধ্যবাধকতা মেনে এখানে ভারত ধর্ম জন সেনা বা বিডিজেএসের হাত ধরেছে বিজেপি। পশ্চাদপর এজাভা সম্প্রদায়ের মধ্যে এদের ভালই প্রভাব রয়েছে। ফলে বর্ণহিন্দু ভোটের পাশাপাশি পিছড়ে বর্গের ভোটের বড় অংশ তাদের ঝুলিতে ঢুকবে বলে বিজেপি জোট আশা করছে।     রাজনৈতিক মহলও মনে করছে, সিপিএম- কংগ্রেস দু’দলেরই ভোটের একটা বড় অংশ চলে যেতে পারে বিজেপি-বিডিজেএসের দিকে। এবার কেরল ভোটে বিজেপির হাতে প্রচারের অন্যতম বড় অস্ত্র ছিল সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের হাতে একের পর এক আরএসএস- বিজেপি নেতাকর্মীর হত্যা। তাদের মতে, সংগঠিত এই হত্যাকাণ্ডই প্রমাণ করছে, নিজেদের এই শক্ত ঘাঁটিতে বিজেপিকে রীতিমত ভয় পাচ্ছে সিপিএম। তা ছাড়া এক দলিত ছাত্রীর নৃশংস ধর্ষণ- খুনও তাদের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে। ক্ষমতাসীন কংগ্রেস নেতৃ-ত্বাধীন জোটকে আরও দুশ্চিন্তায় ফেলেছে বার ঘুষ ও সোলার ঘুষ কাণ্ড। ফলে বিজেপি জোটের আশা, এবার ভোটে দক্ষিণী এই রাজ্যে খাতা খোলার পাশাপাশি গুরুত্বপূর্ণ দল হিসেবে উঠে আসবে তারা। তৃণমূল স্তরে কাজ করা আরএসএস কর্মকর্তাদের সক্রিয় সহায়তাও রয়েছে তাদের সঙ্গে। তা ছাড়া এবার ভোটে বিজেপি তাদের রাজ্যস্তরের প্রায় সব গুরুত্বপূর্ণ নেতানেত্রীকে টিকিট দিয়েছে। এঁদের মধ্যে রয়েছেন রাজ্য সভাপতি কুম্মানম রাজাশেখরণ, প্রাক্তন সভাপতি ভি মুরলীধরণ ও অশীতিপর নেতা ও রাজাগোপাল। কেরলে এসে বারবার প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের জাতীয় সভাপতি অমিত শাহ। ঘুরে গেছেন ভেঙ্কাইয়া নাইডু, রাজনাথ সিংহ ও স্মৃতি ইরানির মত হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীরাও। বোঝা যাচ্ছে, আদি শঙ্করাচার্যের রাজ্যে খাতা খোলার ব্যাপারে কতটা আশাবাদী বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আরও পড়ুন বিধানসভা নির্বাচন: ভোটগ্রহণ চলছে কেরল, তামিলনাড়ুতে  

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget