এক্সপ্লোর

রায়ান হত্যাকাণ্ড: তদন্ত কমিটি গড়ল সিবিএসই, ন্যায়বিচারের আশ্বাস জাভড়েকরের

নয়াদিল্লি: গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে সাত বছরের ছাত্র প্রদ্যুমান ঠাকুরের খুনের ঘটনায় দুই সদস্যর তদন্ত কমিটি গঠন করল সিবিএসই। দু দিনের মধ্যে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট এবং এফআইআর-এর প্রতিলিপি চাওয়া হয়েছে। অন্যদিকে, এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। গতকাল স্কুলের শৌচাগারে গলার নলিকাটা অবস্থায় প্রদ্যুমানের দেহ উদ্ধার হয়। এই মর্মান্তিক ঘটনার জেরে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখিয়েছেন। এরপরেই নড়েচড়ে বসেছে সিবিএসই। এক আধিকারিক বলেছেন, তদন্ত কমিটিতে রাখা হয়েছে প্রীত বিহারের সরকারি স্কুলের অধ্যক্ষ ভি অরুণ কুমার ও কেভিএস-এর ডেপুটি কমিশনার কৈলাশ চাঁদকে। ৩০ দিনের মধ্যে তাঁদের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে তদন্ত করে ১৬ অক্টোবরের মধ্যে রিপোর্ট দিতে হবে। ওই ছাত্রর মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষ কোনওভাবে দায়ী কি না এবং সিবিএসই-র বিধি অনুযায়ী স্কুলে সুরক্ষাব্যবস্থা আছে কি না, সেটা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রর মৃত্যুর বিষয়ে পুলিশ এবং জেলা শিক্ষা আধিকারিককে জানিয়েছিল কি না, সেটাও রিপোর্টে উল্লেখ করতে হবে তদন্তকারীদের। জাভড়েকর বলেছেন, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকও তদন্ত করছে। ওই স্কুলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানোর জন্য কী ব্যবস্থা নেওয়া যায়, সেটাও দেখা হবে। স্কুলের মধ্যে অভিভাবকদেরও ঢুকতে দেওয়া হয় না। সেখানে একজন বাস কন্ডাক্টর কীভাবে ঢুকল, সে বিষয়ে স্কুলের কাছ থেকে রিপোর্ট চেয়েছে সিবিএসই। তদন্ত রিপোর্ট পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget