এক্সপ্লোর

নাশকতা, অনুপ্রবেশ রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তে লেজার ওয়াল, স্মার্ট সেন্সর শীঘ্রই

কলকাতা: পাকিস্তান সীমান্তের মত এবার সন্ত্রাস ও অনুপ্রবেশ রুখতে শীঘ্রই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তেও বসানো হবে লেজার ওয়াল এবং অত্যাধুনিক সেন্সরের।

বিএসএফ-এর এক শীর্ষ আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্ত, বিশেষ করে নদীপাড়-সংলগ্ন অঞ্চলগুলি, যেখানে কাঁটাতার বসানো সম্ভব নয় এবং জনবসতিহীন এলাকাগুলিতে লেজার ওয়াল ও স্মার্ট সেন্সর বসানো হবে।

ওই আধিকারিক জানান, আগামী কয়েক মাসের মধ্যেই এই সংক্রান্ত একটি পাইলট প্রোজেক্ট শুরু হবে। তিনি যোগ করেন, কোথায় ওই সেন্সর এবং লেজার ওয়াল বসবে, সেই জায়গাগুলি চিহ্নিত হয়ে গিয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম হাতে এলেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হবে বলে জানান তিনি। তাঁর আশা, আগামী বছরের মধ্যে ওই কাজ সম্পন্ন হবে।

জানা গিয়েছে, যে জায়গাগুলিতে কাঁটাতার বসানো সম্ভব নয়, সেখানে এই বিশেষ প্রযুক্তির লেজার ওয়াল কীভাবে লাগানো যায়, ত খতিয়ে দেখতে একদল বিশেষজ্ঞ শীঘ্রই পরিদর্শন করবে। বিএসএফ সুত্রে খবর, স্মার্ট সেন্সরগুলি নিয়ন্ত্রিত হবে উপগ্রহ নির্ভর সিগন্যাল কম্যান্ড সিস্টেম মারফত।

রাতে ও কুয়াশায় যখন দৃশ্যমানতা কমে যায়, তখন এই স্মার্ট সেন্সর কার্যকর হবে। কেউ অনুপ্রবেশ করতে চাইলেই, সঙ্গে সঙ্গে  অ্যালার্ম বেজে উঠবে এবং নিরাপত্তারক্ষীদের সতর্ক করবে। এই ধরনের লেজার ওয়ালকে ভারত-পাক সীমান্তে ব্যবহার করছে আধা-সামরিক বাহিনী।

বিএসএফ কর্তাদের মতে, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে তথ্য এসেছে যে নদীপাড় সীমান্ত এবং জনবসতিহীন সীমান্তাঞ্চল দিয়ে সাম্প্রতিক অতীতে জঙ্গি ও রাষ্ট্র-বিরোধী কার্যকলাপে অভিযুক্তরা পারাপার করছে।

ওই আধিকারিক জানান, এই লেজার ওয়াল ও স্মার্ট সেন্সরের বিষয়টি আগেও উত্থাপিত হয়েছিল। কিন্তু, পরে, তা ঠান্ডাঘরে চলে যায়। গত বছর ঢাকায় জঙ্গি হামলার পর ফের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে ২,২১৬ কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget