এক্সপ্লোর

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে কর্নাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকার থেকে ইস্তফা মায়াবতীর দলের মন্ত্রীর

বেঙ্গালুরু: কর্নাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারকে সমস্যায় ফেলে ব্যক্তিগত কারণ উল্লেখ করে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র একমাত্র মন্ত্রী এন মহেশ। বিএসপি নেত্রী মায়াবতী সম্প্রতি রাজস্থান ও মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে কোনও মূল্যেই তাঁর দল জোট করবে না বলে জানিয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদীর পাল্টা বিরোধী জোট গড়ার প্রয়াসে ধাক্কা দিয়ে মায়াবতীর সেই ঘোষণার পরপরই মহেশ মন্ত্রিত্ব ছাড়লেন বৃহস্পতিবার, যা নিয়ে জোর জল্পনা চলছে। এদিন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর কাছে ইস্তফাপত্র জমা দিয়ে তিনি সাংবাদিকদের জানান, তিনি বেশি সময় দিতে চান নিজের বিধানসভা কেন্দ্র কোল্লেগালে, লোকসভা ভোটের আগে নিজের দলকেও শক্তিশালী করতে চান, সেজন্যই মন্ত্রিত্ব ছাড়লেন। তিনি বলেন, আমার কেন্দ্রে প্রচার চলছিল যে, আমি বেঙ্গালুরুতেই পড়ে থাকি, কোল্লেগালের দিকে নজর দিই না। তিনি ইস্তফার সিদ্ধান্ত এখনও মায়াবতীকে জানাননি, এবার তাঁকে বলবেন বলে জানান মহেশ। তবে রাজ্যে ক্ষমতাসীন জোট সরকারের প্রতি তাঁর সমর্থন বহাল থাকবে, ৩ নভেম্বর কর্নাটকে আসন্ন তিনটি লোকসভা ও দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জেডি (এস)-এর হয়ে প্রচারও করবেন বলে জানান মহেশ। বলেন, সরকারে কারও বিরুদ্ধে ক্ষোভ নেই আমার। মন্ত্রী হিসাবে যথাসাধ্য করেছি, রাজ্য সফর করেছি। একেবারেই ব্যক্তিগত কারণে ইস্তফা দিলাম। বিএসপি গত মে মাসে কর্নাটক বিধানসভা ভোটে জেডি (এস)-এর সঙ্গে জোট করে লড়েছিল। ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার পর সরকার গড়তে কংগ্রেসের সঙ্গে নির্বাচন-পরবর্তী সমঝোতা হয় তাদের। সম্প্রতি মহেশ চাঞ্চল্য ছড়িয়ে কংগ্রেস, বিজেপি, জেডি (এস)-কে তোপ দেগে বলেন, দেশে আর্থিক, সামাজিক অসাম্যের জন্য ওরা দায়ী, শোষিত ও অত্যাচারিতদের ভরসা হয়ে উঠবে বিএসপি-ই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget