এক্সপ্লোর

কার্যকর মঙ্গলবার মধ্যরাত থেকেই, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ১.৭৬ টাকা

নয়াদিল্লি: ফের বাড়ল ভর্তুকিযুক্ত গৃহস্থ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। বেস প্রাইসে অতিরিক্ত কর চাপার ফলে ১৪.৫ কেজির সিলিন্ডার প্রতি দাম বাড়ল ১.৭৬ টাকা। মঙ্গলবার মধ্যরাত থেকেই দেশজুড়ে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল। সাধারণত, সকল গ্রাহককেই রান্নার গ্যাস সিলিন্ডার বাজার দরে কিনতে হয়। সরকারের তরফ থেকে বছরে ১২টি সিলিন্ডারের ভর্তুকি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেয়। এই ভর্তুকির মূল্য প্রতি মাসে বদল হতে থাকে। এর কারণ, আন্তর্জাতিক বাজারে গড় এলপিজির দর এবং বিদেশি মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে টাকার চড়াই-উতরাই। আন্তর্জাতিক বাজারদর বৃদ্ধি পেলে, সরকার অধিক ভর্তুকি দেয়। কিন্তু, করের নিয়ম অনুযায়ী, বাজার দরের ওরক রান্নার গ্যাস সিলিন্ডারের ওপর জিএসটি গণনা করা হয়। মোট মূল্যের একটি অংশ সরকার ভর্তুকি দিলেও কর চাপে বাজার দরের ওপর। এর জন্যই সিলিন্ডারের মূল্য বেড়ে যায়। এর আগে গত ১ জুলাই, দাম সিলিন্ডার প্রতি ২.৭১ টাকা বেড়েছিল। অন্যদিকে, ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামও ৩৫.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে, দেশের বাজারে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৭৮৯.৫০ টাকা হল। অর্থাৎ, এখন সব গ্রাহককে এই দামে প্রথমে সিলিন্ডার কিনতে হবে। পরে, ভর্তুকির টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে সরকার। এই দাম বৃদ্ধির ফলে, ভর্তুকির পরিমাণ বৃদ্ধিও হল। জুলাই মাসে ভর্তুকির পরিমাণ ছিল ২৫৭.৭৪ টাকা। এখন ভর্তুকি বেড়ে হল (২৫৭.৭৪ + ৩৫.৫০ - ১.৭৬) ২৯১.৪৮ টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget