এক্সপ্লোর

‘সারদা-রানি’ মমতা হাওলা-চোরাকারবারীদের ‘চিয়ারলিডার’, কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে এবার তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় বিঁধল বিজেপি। মমতাকে হাওলা কারবারী ও চোরাচালানকারীদের ‘চিয়ারলিডার’ বলে বিদ্রুপ করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল। তাদের অভিযোগ, নোট বাতিল করে নরেন্দ্র মোদী সরকার কালো টাকার ওপর যে আঘাত হেনেছে তাতে ‘মানসিক ভারসাম্য’ হারিয়ে ফেলেছেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সিপিএমকেও সঙ্গে নেওয়ার কথা বলেছেন তৃণমূল নেত্রী। এজন্য মমতাকে কটাক্ষ করে বিজেপির জাতীয় সম্পাদক সিদ্ধার্থনাথ সিংহ বলেছেন, নোট বাতিলের কারণে চিটফান্ড কোম্পানিগুলির নাভিশ্বাস উঠে গিয়েছে। এই কোম্পানিগুলির জন্ম বাম আমলে। এই কোম্পানিগুলি ফুলেফেঁপে ওঠে তৃণমূলের আমলে। এখন বামেদের আমলে গড়ে ওঠা চিটফান্ডগুলি বাঁচাতে তাদের সমর্থন চাইছে তৃণমূল। মমতাকে ‘সারদা দুর্নীতির রানি’ বলেও তোপ দেগেছেন সিদ্ধার্থনাথ। তিনি বলেছেন, ‘মমতা নিজেকে হাওয়ালা কারবারী ও চোরাচালানকারী ও অন্যান্য দেশবিরোধী শক্তির চিয়ারলিডার হিসেবে ঘোষণা করেছেন। তিনি এখন বিজেপিকে কোণঠাসা করতে বিরোধী দলগুলিকে একজোট করতে চাইছেন। সারদা রানি এবং কংগ্রেস, এসপি, এবিএসপির মতো দলগুলি কালো টাকার মূলে মোদী সরকারের চরম আঘাতের সিদ্ধান্তে দিশেহারা হয়ে উঠেছে’। মমতাকে আক্রমণ করতে গিয়ে বিজেপি নেতা খাগড়াগড় বিস্ফোরণে এনআইএ তদন্তের প্রসঙ্গও টেনে আনেন। তাঁর অভিযোগ, বাংলাদেশকে থেকে আসা জিহাদিদের বিরুদ্ধে এনআইএ ব্যবস্থা গ্রহণ করায় ‘ক্ষুব্ধ’ মমতা। কারণ ওই জঙ্গিরা রাজ্যে নিরাপদ আশ্রয় পাচ্ছিল এবং তৃণমূলের ‘সমাজবিরোধী শক্তি’কে প্রশিক্ষণ দিচ্ছিল বলেও অভিযোগ সিদ্ধার্থনাথের। বিজেপি নেতা আরও বলেন, ঢাকার গুলশন বেকারিতে হামলার ঘটনায় জড়িত জঙ্গিরা মালদায় তৈরি আগ্নেয়াস্ত্র কীভাবে হাতে পেল, সেই প্রশ্নের উত্তর দিতে হবে মমতাকে। এ ব্যাপারে এনআইএ রিপোর্টও রয়েছে মন্তব্য করে সিদ্ধার্থনাথের দাবি, আগ্নেয়াস্ত্রর কারিগর এসেছিল পাকিস্তান থেকে। এজন্যই জঙ্গিরা যে বন্দুক ব্যবহার করেছিল তা হল একে ২২, যা পাকিস্তানে তৈরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget