এক্সপ্লোর

ভোপালে ধর্ষণ, পাথরে মাথা থেঁতলে খুন ১২ বছরের মেয়েকে, কংগ্রেস সরকারকে তোপ,‘বেটি, আমরা বদলা নেব!’ বললেন প্রজ্ঞা

পুলিশি সূত্রে প্রকাশ, মেয়েটি গত মঙ্গলবার বিকালে আত্মীয়ার সঙ্গে স্থানীয় জৈন মন্দিরে গিয়েছিল। অভিযুক্ত সেখানে হাজির হয়। আত্মীয়াটি সঙ্গে ছিলেন না, তখন মেয়েটিকে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে, তারপর পাথর দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়।

ভোপাল: মধ্যপ্রদেশের ভোপালে ১২ বছরের মেয়েকে ধর্ষণ করে পাথরের ঘায়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। অবিনাশ সাহু নামে ১৮ বছর বয়সি ছেলেটি ধর্ষিতার পূর্বপরিচিত বলে জানা গিয়েছে। তাকে ধর্ষণ, খুনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধি ও শিশুদের যৌন নিগ্রহ রোধ আইনের নানা ধারায় গ্রেফতারির কথা জানিয়েছে পুলিশ। পুলিশি সূত্রে প্রকাশ, মেয়েটি গত মঙ্গলবার বিকালে আত্মীয়ার সঙ্গে স্থানীয় জৈন মন্দিরে গিয়েছিল। অভিযুক্ত সেখানে হাজির হয়। আত্মীয়াটি সঙ্গে ছিলেন না, তখন মেয়েটিকে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে, তারপর পাথর দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে বুধবার গ্রেফতার করে পুলিশ। এদিকে ভোটের মরসুমে কিশোরী ধর্ষণ, খুনের ঘটনায় উত্তাপ ছড়িয়েছে। এজন্য ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বাধ্বী প্রজ্ঞা রাজ্যের কংগ্রেস সরকারকে আক্রমণ করেন, মেয়ের নির্মম মৃত্যুর জন্য তীব্র মানসিক যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়া ধর্ষিতার মাকে চিকিত্সার জন্য হাসপাতালেও নিয়ে যান। ট্যুইট করে লেখেন, বেটি, আমরা বদলা নেব। রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথকে নিশানা করে স্বাধ্বী লেখেন, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেহাল। কমলনাথ শুধুই ছিন্দওয়ারার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ছিন্দওয়ারা মুখ্যমন্ত্রীর কেন্দ্র। মধ্যপ্রদেশে বিগত বিজেপি সরকার আইন করে কিশোরী ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। কিন্তু তারপরও ধর্ষণ বন্ধ হয়নি। সরকারি পরিসংখ্যানেই প্রকাশ, ২০১৬ ও ২০১৭, দুবছরই দেশে সবচেয়ে বেশি ধর্ষণ হয়েছে সেখানে। গত বছর জুলাইয়ে রাজ্যের মন্দশৌরে স্কুলের বাইরে থেকে সাত বছরের একটি মেয়েকে দুজন অপহরণ করে ধর্ষণ করে গলা কেটে ফেলে রেখে চলে যায়। সে সময় কমলনাথ বিরোধী নেতা। তিনি ট্যুইট করেছিলেন, দেশের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ নথিভুক্ত হওয়ায় ইতিমধ্যেই কুখ্যাতি অর্জন করেছে মধ্যপ্রদেশ। কবে এমন ঘটনা বন্ধ হবে? আমাদের মা, বোনেরা নিরাপদ বোধ করবেন নিজেদের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget