এক্সপ্লোর

প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন, ছবি তুলতেই ব্যস্ত পথচারীরা

কাডাপা:  ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। বাঁচাতে এগিয়ে এল না কেউই। অন্যদিকে, এই নৃশংস ঘটনা মোবাইলের ক্যামেরায় বন্দী করতেই ব্যস্ত থাকলেন পথচারীরা। অন্ধ্রপ্রদেশের কাডাপার প্রোদাত্তুর শহরে গত বৃহস্পতিবার সকালে এই ঘটনা  ঘটেছে। জানা গেছে, পারিবারিক বিরোধের জেরেই এই খুন। নিহতের নাম মারুতি রেড্ডি। ৩২ বছরের মারুতি অটোরিক্সায় চেপে আদালতে যাচ্ছিলেন। মাঝপথেই দুইজন তাঁকে অটোরিক্সা থেকে টেনে নামায়। পালানোর চেষ্টা করেন মারুতি। কিন্তু মাটিতে পড়ে যান তিনি। এরপরই অভিযুক্তদের একজন মারুতিকে মাটিতে চেপে ধরে। অন্যজন কুড়ুল দিয়ে কোপাতে থাকে। মারুতি নিথর না হওয়া পর্যন্ত চলতে থাকে এই হামলা। কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় ১১ বার কোপ মারা হয় মারুতির দেহে। এই নৃশংস হত্যাকাণ্ড সিসিটিভি-তে ধরা পড়েছে। এই হত্যাকাণ্ড যথন চলছে, তখন রাস্তার দুপারে লোকজন নীরব দর্শকের ভূমিকা পালন করল। আদালত চত্বর থেকে এই ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটে। মারুতিকে খুন করার পর দুই দুষ্কৃতী চম্পট দেয়। এরপরই দর্শকদের মধ্যে কিছুটা হেলদোল দেখা যায়। কেউ কেউ রক্তাক্ত দেহটির দিকে এগিয়ে যান। কিন্তু বেশিরভাগই ছবি তোলায় ব্যস্ত ছিলেন। দুই হামলকারী পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুলিশ জানিয়েছে, মারুতির বোনের  সঙ্গে সম্পর্ক ছিল দুই হামলাকারীর শ্যালকের। সেই সম্পর্ক নিয়ে দুই পরিবারের বিবাদ ঘিরে এই হত্যাকাণ্ড। হামলাকারীরা দুই ভাই বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget