এক্সপ্লোর

বিজেপি-র আপত্তিতে জিএসটি প্রসঙ্গ বাদ দিতে তৈরি, জানালেন মেরশালের প্রযোজক

চেন্নাই: জনপ্রিয় অভিনেতা বিজয় অভিনীত তামিল ছবি মেরশাল নিয়ে বিতর্কে শেষপর্যন্ত পিছু হঠছেন নির্মাতারা। প্রযোজক এন রামস্বামী বলেছেন, ‘বিজেপি যে বিষয়ে আপত্তি জানিয়েছে, সেটা তাদের দৃষ্টিকোণ থেকে ন্যায্য। ছবিটিতে সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবার কথা বলা হয়েছে। ছবিটি সরকারের বিরুদ্ধে নয়। প্রয়োজনে আমরা ছবিটি থেকে বিতর্কিত অংশ বাদ দিতে তৈরি।’ মেরশাল ছবির একটি দৃশ্যে নায়ক বিজয়কে হাতকড়া পরা অবস্থায় জিএসটি-তে বেশি কর চাপানোর পরেও উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার অক্ষমতার কথা উল্লেখ করতে দেখা যাচ্ছে। ছবিটিতে আরও বলা হয়েছে, সিঙ্গাপুরে ৭ শতাংশ জিএসটি থাকা সত্ত্বেও বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়। অথচ ভারতে ২৮ শতাংশ জিএসটি-র পরেও কেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না? ওষুধের উপর ১২ শতাংশ জিএসটি। অথচ যে মদ মায়েদের বিয়ে ভেঙে দেয়, সেটা জিএসটি-র আওতার বাইরে। মেরশালের এই দৃশ্যগুলি নিয়েই আপত্তি জানায় বিজেপি। ছবিটি থেকে দৃশ্যগুলি বাদ দেওয়ার দাবি জানায় কেন্দ্রের শাসক দল। তামিলনাড়ুর বিজেপি মুখপাত্র নারায়ণ তিরুপতু দাবি করেন, সিঙ্গাপুরের নাগরিকদের আয়ের ১০ শতাংশ নিয়ে জমানো হয়। সেটাই বিমা খাতে ব্যবহার করা হয়। ছবিটিতে ভুল তথ্য প্রচার করা হয়েছে। ছবি থেকে সংশ্লিষ্ট দৃশ্য বাদ দিতে হবে। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী, অভিনেতা কমল হাসান, তামিলনাড়ু সিপিএম এই বিতর্কে বিজেপি-র তীব্র সমালোচনা করে। কংগ্রেস সহ সভাপতি ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মেরশাল’-এ ‘হস্তক্ষেপ করা’ থেকে বিরত থাকতে বলেন। রাহুল লেখেন, মিঃ মোদী, তামিল সংস্কৃতি ও ভাষার এক জোরালো মাধ্যম সিনেমা। সুতরাং মেরশাল-এ কলকাঠি নেড়ে তামিল অহঙ্কারকে দানবের মতো আঘাত করার চেষ্টা করবেন না। কমল হাসানও এই বিতর্কে ‘মেরশাল’-এর পক্ষে ট্যুইট করেছেন। জিএসটি-র প্রসঙ্গ থাকায় বিজয়ের ছবির ওপর খাপ্পা বিজেপির উদ্দেশ্যে দক্ষিণী তারকার বক্তব্য, ‘মেরশাল’ ছাড়পত্র পেয়েছে। নতুন করে তাকে সেন্সর করবেন না। যু্ক্তি দিয়ে সমালোচনার জবাব দিন। সমালোচকদের মুখ বন্ধ করে দেবেন না। কথা বলতে পারলেই উজ্জ্বল হবে ভারত। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও ট্যুইট করে বিজেপি-কে তীব্র আক্রমণ করে লেখেন, আইন আসছে, শুধু সরকারের নীতির প্রশংসা করে তথ্যচিত্র বানানো যাবে। বিজয় এই বিতর্কে নীরবতা অবলম্বন করলেও, তাঁর বাবা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এস এ চন্দ্রশেখর দাবি করেন, তাঁর ছেলে এই ছবিতে ভুল কিছু বলেননি। বিজেপি নেতারাও জিএসটি ও নোট বাতিলের সমালোচনা করেছেন। তবে শেষপর্যন্ত চাপের মুখে নতিস্বীকার করার কথা জানালেন মেরশালের প্রযোজক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget