এক্সপ্লোর

গুজরাতে ৬৬-তম জন্মদিন কাটাবেন মোদী

আমদাবাদ: ৬৬-তম জন্মদিনের আগে নিজের রাজ্য গুজরাতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি জন্মদিন কাটাবেন। বাড়িতে গিয়ে মায়ের আশীর্বাদ নেবেন। এছাড়া সরকারি অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে আমদাবাদে পৌঁছন মোদী। গুজরাতের রাজ্যপাল ও পি কোহলি, মুখ্যমন্ত্রী বিজয় রূপানী সহ মন্ত্রিসভার সব সদস্যই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। গুজরাতের বিজেপি সভাপতি জিতু ভাগনানি সহ অন্যান্য নেতারা এবং কয়েকশো সমর্থকও বিমানবন্দরে হাজির ছিলেন। বিমানবন্দরেই মোদীকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে গাঁধীনগরে রাজভবনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি রাত্রিবাস করবেন। শনিবার সকালে প্রথমে বাড়িতে যাবেন মোদী। সেখানে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর দাহোদ জেলায় একাধিক সেচ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সম্প্রতি গুজরাতে বিজেপি-র অবস্থা বিশেষ ভাল নয়। সংরক্ষণের দাবিতে পটেলদের আন্দোলন, উনায় দলিতদের উপর আক্রমণের মতো ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগে সমস্যায় রয়েছে শাসক দল। এই পরিস্থিতিতে মোদী ঘনঘন গুজরাত সফর করছেন। গত মাসেও তিনি দু বার নিজের রাজ্যে এসেছিলেন। রাজনৈতিক মহলের বক্তব্য, দলীয় সমস্যা মেটানোর জন্যই ঘন ঘন রাজ্যে আসছেন মোদী।

সেরা শিরোনাম

Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget