এক্সপ্লোর

শিবসেনার পর টিডিপি; দুর্ব্যবহারের দায়ে সাংসদকে নিষিদ্ধ করল সবকটি ঘরোয়া বিমানসংস্থা

নয়াদিল্লি: নির্ধারিত সময়ের অনেক পরে বিমানবন্দরে পৌঁছেছিলেন। চেক ইন কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে দেখে শুরু করেন হইচই। চেঁচামেচি, গালিগালাজ তো বটেই, প্রিন্টার আছড়ে ফেলেন মাটিতে। অভব্য ব্যবহারের কারণে তেলুগু দেশম সাংসদ জে সি দিবাকর রেড্ডিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সবকটি ঘরোয়া বিমান সংস্থা। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজু জানিয়েছেন, বিষয়টির তদন্ত হবে। গতকাল সকাল আটটা দশ মিনিটে বিশাখাপত্তনম থেকে দিবাকর রেড্ডির হায়দরাবাদের উড়ান ধরার কথা ছিল। বিমান সংস্থার নিয়ম হল, ঘরোয়া বিমান ছাড়ার ৪৫ মিনিট আগে চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যায়, তার আগেই হাজির হতে হয় যাত্রীদের। কিন্তু রেড্ডি এসে যখন এসে পৌঁছন, তখন বিমান ছাড়তে আর মাত্র ২৮ মিনিট, চেক ইন কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে। বিমানে উঠতে পারবেন না দেখে তুলকালাম করেন তিনি। অবশ্য এই প্রথম নয়, গত বছরও বিজয়ওয়াড়ায় উড়ান মিস করে তিনি এয়ার ইন্ডিয়ার অফিস ভাঙচুর করেন। পরে অবশ্য ওই উড়ানেই তাঁর গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয় কিন্তু পরে সংশ্লিষ্ট বিমানসংস্থা তো বটেই, অন্যান্য সংস্থাও তাঁকে তাদের উড়ানে নিষিদ্ধ করে। শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় এক বিমান কর্মীকে মারধর করলে সে ক্ষেত্রেও এমনই ব্যবস্থা নিয়েছিল বিমান সংস্থাগুলি। উড়ান পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, বিষয়টির তদন্ত করে আইন অনুযায়ী যা করা উচিত তাই করবেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজের দলের সাংসদ বলে অত অশান্তির পরেও রেড্ডির ওই বিমানেই সফর তিনি নিশ্চিত করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের ঘটনার পর ভারত সরকার অভব্য যাত্রীদের জন্য নো-ফ্লাই তালিকার খসড়া তৈরি করেছে। বলা হয়েছে, এ ধরনের যাত্রীদের ৩ মাস থেকে অনির্দিষ্টকালের জন্য উড়ান ধরা নিষিদ্ধ করা হবে। শিগগিরই তা আইনে পরিণত হওয়ার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget