এক্সপ্লোর

দশম শ্রেণীর পরীক্ষায় ফেল করেছে ছেলে, মিষ্টি বিলিয়ে,বাজনা বাজিয়ে উৎসব পরিবারের!

ভোপাল: ছেলে দশম শ্রেণীর পরীক্ষায় ফেল করেছে। তাতে দুঃখ নেই। বরং মিষ্টি বিলিয়ে, বাজনা বাজিয়ে মেতেছে উত্সবে। এই ঘটনায় চোখ কপালে ওঠে মধ্যপ্রদেশের সাগর শহরের বাসিন্দাদের। কিন্তু পরিবারের পক্ষ থেকে এর কারণ জানানো হলে বিস্ময়ের ঘোর কেটে সহমর্মিতায় ভরে যায় তাঁদের হৃদয়। পরিবারের দাবি, অল্প বয়সের ব্যর্থতা কোনও ছেলের মনোবল যেন ভেঙে দিতে না পারে। কারণ, এটাই জীবনের শেষ পরীক্ষা নয়। পরিবারের এক সদস্য বলেছেন, পরীক্ষায় ফেল করে ও বোকার মতো কোনও পদক্ষেপ নেওয়ার চিন্তা করুক, তা আমরা চাই না। ওই পরীক্ষার্থী চারটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। কিন্তু ফল জানার পর বাবা যেভাবে তাকে জড়িয়ে ধরল, তাতে অবাক হয়ে যায় সে। এরপর আবার যখন বাবা তার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের ডাকলেন, মিষ্টি বিলোলেন, বাজনা বাজিয়ে শোভাযাত্রা বের করলেন, তখন তো সেই বিস্ময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় ওই পরীক্ষার্থীর। আনন্দ-উত্সবে শেষপর্যন্ত সামিল হন স্থানীয়রাও। তাঁরা ওই পড়ুয়ার বাবার ইতিবাচক মানসিকতার প্রশংসা না করে পারছেন না। ওই পরীক্ষার্থীর বাবা সুরেন্দ্র বলেছেন, কোনও একটা ক্ষেত্রে ব্যর্থতা মানেই জীবনের সব সম্ভাবনার পথ বন্ধ হয়ে যাওয়া নয়। আমি এই বার্তাই দিতে চাইছি।আমার ছেলের এখন জীবনের অন্য বিকল্পগুলি ইতিবাচক মানসিকতার সঙ্গে খুঁজে দেখতে হবে এবং কখনওই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। পরিবার ও বন্ধুবান্ধবদের এই মানসিকতায় আপ্লুত ওই পরীক্ষার্থী। সে চাইছে, অন্যান্যদের বাবা-মাও যেন একই ধরনের ইতিবাচক মনোভাব গ্রহণ করেন। তবে ওই পড়ুয়া জানিয়েছে,এরপর সে আর পড়াশোনা করবে না। বাবার পরিবহণ ব্যবসাকেই জীবিকা হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করবে। গত সোমবার মধ্যপ্রদেশ বোর্ডের পরীক্ষার ফল প্রকাশের পর ১১ জন পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেছে। তাদের মধ্যে ছয়জন মারা গিয়েছে। এবার দশম শ্রেণীর পরীক্ষায় ৩৪ শতাংশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৩৪ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget