এক্সপ্লোর

মমতা নেত্রী, কিন্তু আমরা চাকর নই, ইস্তফা দিয়ে বললেন মুকুল

নয়াদিল্লি:  রাজ্যসভার সাংসদ এবং তৃণমূলের প্রাথমিক পদে ইস্তফা দিলেন মুকুল রায়। গায়ে সবুজ জ্যাকেট পরে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর বাসভবনে যান তিনি। সেখানে গিয়ে তিনি তাঁর ইস্তফাপত্র জমা দেন। হৃদয়ে গভীর যন্ত্রণা নিয়েই এই পদক্ষেপ নিয়েছি, পদত্যাগ পত্রে লেখেন মুকুল। তারপর সাংবাদিক বৈঠকে তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বরে বাংলার সমস্ত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ডেকে তিনি বলেছিলেন শীঘ্রই তিনি তাঁর রাজ্যসভার সাংসদ পদ এবং তৃণমূলের সদস্য পদ ছেড়ে দেবেন। সেই কথা মতোই আজ তিনি রাজ্যসভার সাংসদ পদ এবং তৃণমূলের সদস্যপদ থেকে পদত্যাগ করলেন। হৃদয়ে গভীর যন্ত্রণা নিয়েই তিনি এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছেন বলে সাংবাদিক বৈঠকে জানান মুকুল। এরপর সাংবাদিক বৈঠকে তৃণূলের জন্মলগ্ন থেকে সেখানে তাঁর ভূমিকা নিয়ে স্মৃতি রোমন্থন করেন মুকুল। ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রেজিস্ট্রেশন হয়েছিল। সেখানে তিনিই প্রথম সই করেছিলেন বলে জানান। ওই বছরেরই ২৪ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বিতাড়িত করা হয়। তারপর মমতা এসে তৃণমূলে যোগ দেন। তিনিই কমিশনকে সেই যোগদানের কথা জানান। সেই সময় সুব্রত বক্সী সরকারি কর্মী ছিলেন। তাই তিনি দলের রেজিস্ট্রেশনের জন্যে আবেদন করতে পারেননি। তবে সে সবই আজ ইতিহাস, সাংবাদিক বৈঠকে মন্তব্য মুকুলের। ১৯৯৮,  বিজেপির হাত ধরেছিল তৃণমূল, আসন সমঝোতার জন্যে। এনডিএ শরিক হিসেবে লড়েছিল তৃণমূল। মমতা রেলমন্ত্রী হয়েছিলেন। অজিত পাঁজা কেন্দ্রীয় মন্ত্রী হন। সেদিন তৃণমূল বলেছিল বিজেপি সাম্প্রদায়িক দল নয়। ২০০৭ পর্যন্ত এনডিএ ও বিজেপির সঙ্গে ছিল তৃণমূল কংগ্রেস। তারপর ইউপিএ-তে যোগদান। টুজি এবং কমনওয়েলথ কেলেঙ্কারির জেরে ২০১২ সালে ইউপিএ ত্যাগ করে তৃণমূল। ২০১২-১৪ সালে সংসদে তৃণমূল প্রধান বিরোধী দল হিসেবে ছিল। এরপরই সুর চড়িয়ে মুকুল বলেন, কংগ্রেসের সঙ্গে লড়তেই টিএমসি তৈরি হয়েছিল। তাহলে বারবার কংগ্রেস কেন। কংগ্রেস ছাড়া দেশ চলবে না মনে করলে মার্জার করে দিক। তারপরই তিনি দল এবং নেত্রী সম্পর্কে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, মমতাকে নেত্রী মনে করি। কমরেড হতে পারি, কিন্তু চাকর নই। এবার তাঁর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, এখন তিনি ছুটিতে যাচ্ছেন। কোনও সিদ্ধান্ত নেননি। বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্প্রতি দেখা হওয়ার প্রসঙ্গে মুকুল বলেন, কোনও দর কষাকষি নয়। অরুণ জেটলি-কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে ভাল সম্পর্ক। পরবর্তী পদক্ষেপ কী  নেওয়া যায় সেই নিয়েই আলোচনা হয়েছে। মুকুল জানান, রাহুল গাঁধীর সঙ্গেও কথা হয়েছে। অধীর চৌধুরী তাঁর সবচেয়ে ভাল বন্ধু। সীতারাম ইয়েচুরির সঙ্গে ভাল যোগাযোগ রয়েছে। তবে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত তিনি এখনও নেননি। সারদা প্রসঙ্গে আজকের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে, তদন্তকারী সংস্থাকে তিনি সাহায্য করতে সবসময় তৈরি। ৮ ঘণ্টা সিবিআইয়ের সঙ্গে তিনি ছিলেন। তাঁর থেকে যা পাওয়ার পেয়ে গিয়েছে গোয়েন্দারা। সেইমতো ৮টি চার্জশিট পেশ হয়েছে। সাংবাদিক বৈঠকে তিনি মোদী সরকারের হয়ে সওয়াল করে বলেন, দেশের মানুষ মোদীকে ভোট দিয়ে ভুল করেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget