এক্সপ্লোর

গরিবের বন্ধু, কোভিড-১৯ চিকিত্সার ওষুধের খবর জোগাড় করে পৌঁছে দিচ্ছেন মুম্বইয়ের যুবক

তাঁর বন্ধুর মায়ের জন্য কোভিড-১৯-এর ওষুধ খুঁজেও সময়মতো তা যোগাড় করতে পারেননি দীপক শাহ। সেই থেকে সঠিক সময়ে এই ড্রাগ জোগাড় করে হাতে তুলে দেওয়া কতখানি প্রয়োজন, তা অনুভব করতে শুরু করেন মুম্বইয়ের এই বস্ত্র ব্যবসায়ী।কারণ, যিনি আক্রান্ত হয়েছেন, তাঁর কাছে প্রতিটি মিনিটই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কলকাতা: তাঁর বন্ধুর মায়ের জন্য কোভিড-১৯-এর ওষুধ খুঁজেও সময়মতো তা যোগাড় করতে পারেননি দীপক শাহ। সেই থেকে সঠিক সময়ে এই ড্রাগ জোগাড় করে হাতে তুলে দেওয়া কতখানি প্রয়োজন, তা অনুভব করতে শুরু করেন মুম্বইয়ের এই বস্ত্র ব্যবসায়ী।কারণ, যিনি আক্রান্ত হয়েছেন, তাঁর কাছে প্রতিটি মিনিটই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুম্বইয়ের ঠানে এলাকার বাসিন্দাদের কোভিড-১৯-এর ওষুধ কোথায় কতটা মজুত, কিভাবে মিলতে পারে সে সম্পর্কে নিয়মিত খোঁজ দেন তিনি। জোগাড়ও করে দেন। তিনি এখন এমনকী ২ হাজার কিলোমিটার দূরে কলকাতায়ও বহু মানুষের কাছেও খোঁজ পৌঁছে দিচ্ছেন ওষুধের।প্রতিদিনই তাঁর কাছে অসংখ্য ফোন আসে কলকাতার রোগীদের কাছ থেকে। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আমি কিছুদিন আগে আমার বন্ধুর মায়ের জন্য কোভিড চিকিত্সার ওষুধ কিনছিলাম। তখন কোনও কেমিস্ট কিংবা ড্রাগিস্টকে আমি চিনতাম না। ডাক্তাররা রেমডিসিভির আনতে বলেন। কিন্তু কাছাকাছি কোনও ফার্মেসিতে আমি ওষুধটা পাইনি।এদিকে বুঝতে পারছিলাম যে দেরি হয়ে যাচ্ছে। কোভিড রোগীর জন্য সময়টা অত্যন্ত জরুরি। এটা অনুভব করেই শাহ যে হাসপাতালে বন্ধুর মা ভর্তি ছিলেন সেখানকার কয়েকজন স্টকিস্ট এবং ডিস্ট্রিবিউটরের সঙ্গে আলাপ জমান। সাহায্য করতে উৎসাহী এমন কয়েকজন ডাক্তারের সঙ্গেও কথা বলেন। সেই থেকেই ধীরে ধীরে করোনা চিকিত্সার ওষুধের জোগান সম্পর্কে একটা ধারণা তৈরি হয় তাঁর। ঠিক করেন যাঁরা ওষুধের খোঁজ না পেয়ে নাকাল হচ্ছেন তাঁদের সাহায্য করবেন। হোয়াটসঅ্যাপে তিনি ধীরে ধীরে ছড়িয়েও দেন নিজের প্রয়াস ও ইচ্ছার কথা। কিছুদিনের মধ্যেই ঠানে এলাকা থেকে বেশ কিছু মেসেজ তাঁর কাছে আসতে শুরু করে। তাঁরা শাহের কাছে স্টকিস্ট, ডিস্ট্রিবিউটরদের নম্বর জানিয়ে সাহায্য করতে বলেন। ক্রমে এমন সাহায্য চেয়ে ফোন আসতে থাকে গোটা মহারাষ্ট্র, এমনকী গুজরাত থেকেও। শাহ বলেন, আমি যখন পশ্চিমবঙ্গ থেকেও ফোন পেলাম, বেশ অবাক হলাম। কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম কেমন করে মানুষ ওষুধ পেতে পারেন সে ব্যাপারে সাহায্য করতে।এখন শাহ পশ্চিমবঙ্গ থেকে দিনে প্রায় ৮০টি মতো ফোন পান। শাহ জানাচ্ছেন রেমডিসিভির, টোসিলিজামাব-এর মতো ওষুধগুলো কতটা স্টক আছে তা এখন তিনি নিয়মিত রাখেন স্টকিস্টদের থেকে। মুম্বইয়ের বহু ডাক্তার, স্টকিস্ট, ডিস্ট্রিবিউটর, প্রস্তুতকারক এখন তাঁকে এক ডাকেই চেনেন। আর ওষুধ আছে জানলেই খবর দিয়ে দেন যারা ওষুধের খোঁজ করেছেন তাঁদের। পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেন। এখন থানের জৈন সম্প্রদায় পরিচালিত ভানুশালী সমাজ হাত মিলিয়েছে শাহের এই প্রয়াসের সঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget