এক্সপ্লোর

নাগরোটা: জঙ্গিরা জইশের ‘আফজল গুরু স্কোয়াড’ সদস্য! খতিয়ে দেখছে পুলিশ

জম্মু: জম্মুর নাগরোটা সেনা শিবিরে হামলার নেপথ্যে জইশ-ই-মহম্মদের যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে মঙ্গলবার জম্মুর জোড়া হামলার তদন্তভার নিজেদের হাতে নিতে পারে জাতীয় তদন্বতকারী সংস্থা (এনআইএ) বলে জানা গিয়েছে।

মঙ্গলবার গভীর রাতে নাগরোটার ১৬ কোরের সেনা শিবিরে হামলা চালায় ৩ সশস্ত্র জঙ্গি। হামলায় ২ অফিসার এবং ৫ জওয়ান নিহত হন। পরে বাহনীর সঙ্গে গুলি বিনিময়ে খতম হয় তিন জঙ্গিও।

এক পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের কাছ থেকে উর্দুতে ‘জইশের আফজল গুরু স্কোয়াড’ লেখা উদ্ধার হয়েছে। ডিজিপি কে রাজেন্দ্র কুমার বলেন, পুলিশ এই তথ্যের ওপর ভিত্তি করে তদন্ত চালাচ্ছে।

জানা গিয়েছে, নিহত জঙ্গিদের থেকে ওই নোট ছাড়াও উদ্ধার হয়েছে এক-৪৭ রাইফেল, ম্যাগাজিন, আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার (ইউবিজিএল), গ্রেনেড। উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরকও। সেগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, ভারতের নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলিতে হামলা করার জন্য গত বছরই এই স্কোয়াড গঠন করা হয় আফজল গুরুর নামে। গত নভেম্বর মাসে এই গোষ্ঠীর নাম প্রথম প্রকাশ্যে আসে, যখন নিয়ন্ত্রণরেখার কাছে জম্মুর তাঙধরে অবস্থিত গোর্খা রাইফেলসের ছাউনিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা।

সেনাবাহিনী তৎপর হওয়ায় হামলা এড়ানো সম্ভব হয়। সেই সময় নিহত জঙ্গিদের থেকে এই ধরনের চিহ্ন পাওয়া গিয়েছিল। এরপর পঠানকোট হামলার সময়ও ফের এই স্কোয়াডের নাম উঠে আসে।

সেই সময় পঞ্জাব পুলিশ সুপারের সঙ্গে যাকে অপহরণ করেছিল জঙ্গিরা, সেই রাজেশ জানান, জঙ্গিরা বলছিল, তারা ২০০১ সালে পার্লামেন্ট হামলার দোষী আফজল গুরুর ফাঁসির বদলা নিতে চায়।

ডিজিপি আরও জানান, খতিয়ে দেখা হচ্ছে, এই জঙ্গিরাও সাম্বার হামলাকারী জঙ্গিদের খোঁড়া সুড়ঙ্গ দিয়ে এদেশে প্রবেশ করেছিল কি না। দুই হামলায় জড়িত জঙ্গিরা এই স্কোয়াডের সদস্য কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, নাগরোটা ও সাম্বার তদন্তভারের দায়িত্ব নিতে পারে এনআইএ বলে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ কর্তা জানান, এনআইএ-কে দিয়ে তদন্ত করার ভাবনাচিন্তা করছে সরকার। মঙ্গলবারের জোড়া হামলায় ২ মেজর সহ সাত সেনাকর্মীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, আহত হয়েছেন বিএসএফ-এর ডিআইজি পদমর্যাদার অফিসার সহ আট নিরাপত্তাকর্মী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget