এক্সপ্লোর

প্রতিবাদ মিছিলে আটক জেএনইউ-র নিখোঁজ ছাত্রের মা, বোন, পরে ছেড়ে দেওয়া হয়

নয়াদিল্লি: প্রতিবাদ মিছিল চলাকালীন আটক করা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র নাজিব আহমেদের মা ও বোনকে। গত ২৩ দিন ধরে নিখোঁজ নাজিব। তাঁকে খোঁজার ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ইন্ডিয়া গেট পর্যন্ত প্রতিবাদ মিছিলের বের করে জেএনইউ ছাত্ররা। সেই মিছিলে উপস্থিত ছিলেন নাজিবের মা এবং বোনও। কিন্তু মাঝরাস্তায় বিক্ষোভকারীদের সঙ্গে নাজিবের মা ফতিমা নাফিসকেও জোর করে টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়। আটক করা হয় তাঁকে এবং তাঁর মেয়ে সাদাফকে। পরে যদিও ছেড়েও দেওয়া হয়। খবর পেয়ে থানায় যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কেজরীবাল জানিয়েছেন, তিনি যাওয়ার আগেই ছেড়ে দেওয়া হয় নাজিবের মা, বোনকে। পুলিশ তাঁকে জানায়, নজিবের মাকে পুলিশের ভ্যানে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি স্টুডেন্টস' ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শতরূপা চক্রবর্তী বলেন, দিল্লি পুলিশ নির্লজ্জ। নাজিবকে খুঁজে দিতে ব্যর্থ হয়েছে তারা। এদিকে নাজিবের মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করেছে। তাঁকে মারধর করে পুলিশ ভ্যানে তোলা হয়। আটক করা হয় নাজিবের বোনকেও। যদিও নাজিবের পরিবারকে হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। এই ঘটনার আগে আজই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে নিখোঁজ ছাত্র নাজিবের বিষয়ে কথা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কেজরীবাল জানিয়েছেন, রাষ্ট্রপতি এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রক এবং জেএনইউ প্রশাসনের কাছে রিপোর্ট তলব করবেন বলে জানিয়েছেন। জেএনইউ ক্যাম্পাসে যে অশান্তির পরিবেশ নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন কেজরীবাল। নাজিবের মা, বোনকে আটক করার ঘটনার তীব্র নিন্দা করেছেন কেজরীবাল। বছর ২৭-এর নাজিব উত্তরপ্রদেশের বাদাউনের বাসিন্দা। জেএনইউতে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। গত ১৫ অক্টোবর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে। অভিযোগ, ক্যাম্পাসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের সঙ্গে ঝামেলার পর থেকেই নিখোঁজ নজিব।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget